,

জ্বালানিসহ বিভিন্ন খাতে বিনিয়োগে আগ্রহ দেখিয়েছেন ভারতীয় ব্যবসায়ীরা: সালমান

news-image

নিজস্ব প্রতিবেদক : জ্বালানিসহ বেশ কয়েকটি খাতে ভারতীয় ব্যবসায়ীরা বিনিয়োগে আগ্রহ দেখিয়েছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান।

শনিবার প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টার জনসংযোগ কর্মকর্তা শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সালমান এফ রহমান বলেছেন, ভারতের ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা হয়েছে। তাঁরা জ্বালানি, স্বাস্থ্যসেবা, ভোগ্যপণ্য, আইটি এবং কৃষি খাতে বিনিয়োগে আগ্রহ দেখিয়েছেন। ব্যবসায়ীদের অনেকেই বাংলাদেশে বিনিয়োগ করেছেন এবং সম্পৃক্ততা বাড়াতে চান। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনারও আন্তরিক সমর্থন রয়েছেন।

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক প্রসঙ্গে সালমান এফ রহমান বলেন, ‘ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক খুবই ঘনিষ্ঠ। নরেন্দ্র মোদিও সব সময় বলেছেন প্রতিবেশী আগে। এবারের সফরে দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।’

সকালে দিল্লিতে ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে সালমান এফ রহমান বলেন, ‘ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক খুবই ঘনিষ্ঠ ও বন্ধুত্বপূর্ণ। দুই দেশের সরকারপ্রধানের মধ্যকার বৈঠকের পর সম্পর্ক আরও দৃঢ় হবে বলে আশা করা যাচ্ছে। সেই সঙ্গে দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা আরও বৃদ্ধি পাবে।’

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট