,

২৫ জুনের পর থেকে টানা বৃষ্টি হতে পারে

news-image

নিজস্ব প্রতিবেদক : আষাঢ়ের আট দিন পার হলেও তেমন বৃষ্টি নেই। যদিও গত কয়েক দিনে ভারত থেকে পাহাড়ি ঢলের কারণে সৃষ্ট বন্যায় সিলেট বিভাগে পানি বেড়েছে, বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী দুই-তিন দিন বৃষ্টিপাতের প্রবণতা কম থাকবে। তবে ২৫ জুনের পর সারা দেশেই ভারী ও টানা বর্ষণের সম্ভাবনা আছে।

আজ শনিবার রাতে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ বজলুর রশিদ আজকের পত্রিকাকে বলেন, আগামী দুই থেকে তিন দিন বৃষ্টিপাতের প্রবণতা কম থাকবে। এই সময় নদ নদীর পানি একটু কমে যাবে। কিন্তু দেশের উত্তর দিকে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে।

তিনি বলেন, ২৫ তারিখের পর আবার বৃষ্টিপাত বাড়বে। এ সময় ভারী ও টানা বর্ষণের সম্ভাবনা আছে। আর এই বৃষ্টি সারা দেশেই হবে, যা জুলাই মাসের ১-২ তারিখ পর্যন্ত স্থায়ী হতে পারে। ২৭ জুনের পর থেকে ঢাকায় বৃষ্টিপাতের প্রবণতা বাড়বে।

শনিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার পূর্বাভাসে বলা হয়, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়; রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এ সময় সারা দেশের দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুসারে, শনিবার সর্বোচ্চ বৃষ্টি হয়েছে কক্সবাজারে ৯৪ মিলিমিটার। ঢাকায় সামান্য বৃষ্টির কথা বলা হয়েছে। খুলনা ও বরিশাল বিভাগেও বৃষ্টি হয়েছে সব মিলিয়ে ৬২ মিলিমিটার। রাজশাহী, সিলেট ও ময়মনসিংহে কোনো বৃষ্টি ছিল না। শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল নেত্রকোনায় ২৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, ব্রহ্মপুত্র নদের পানির উচ্চতা কমেছে। যা আগামী ২৪ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। অপরদিকে যমুনা, গঙ্গা-পদ্মা নদীসমূহের পানি বৃদ্ধি পাচ্ছে। দেশের উত্তর-পূর্বাঞ্চলের প্রধান নদীসমূহের পানি উচ্চতা কমছে। আগামী ৭২ ঘণ্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন জেলার নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতির সার্বিক উন্নতি অব্যাহত থাকতে পারে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট