,

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দিনভর যানজট-ধীরগ‌তি, রাতে স্বাভাবিক

news-image

টাঙ্গাইল প্রতি‌নি‌ধি : ঈদ‌কে কেন্দ্র ক‌রে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক বে‌ড়ে যায় যানবাহনের সংখ‌্যা। এতে যানজটের পাশাপা‌শি ভোগা‌ন্তিতে পড়‌তে হয় যাত্রী ও চালক‌দের। ‌ শ‌নিবার (২২ জুন) দিনভর এই মহাসড়‌কে যানজট ও ধীরগ‌তি থাক‌লেও রাত ৯টার পর যানবাহন চলাচল স্বাভা‌বিক হয়েছে।

এর আগে সকাল থে‌কে রাত ৮টা পর্যন্ত মা‌ঝে ম‌ধ্যে মহাসড়‌কের এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতুপূর্ব টোলপ্লাজা পর্যন্ত কোথাও ধীরগ‌তি কোথাও যানজ‌টের সৃ‌ষ্টি হ‌য়। এর ফ‌লে ঈদের ছু‌টি শে‌ষে কর্মস্থ‌লে ফেরা লোকজনকে চরম ভোগা‌ন্তিতে পড়‌তে হ‌য়ে‌ছে।

ত‌বে এই ভোগা‌ন্তি কিছুটা লাঘব হ‌য়ে‌ছে উত্তরবঙ্গ থে‌কে ছে‌ড়ে আসা ঢ‌াকাগামী যানবাহনগু‌লো ভূঞাপুর-টাঙ্গাইল আঞ্চ‌লিক সড়ক‌ দি‌য়ে চলাচল করায়। এতে ২৯ কি‌লো‌মিটার ওই আঞ্চ‌লিক সড়‌কেও চাপ ছিল। ফ‌লে মহাসড়‌কে যানজট নিরস‌নে ওই আঞ্চ‌লিক সড়ক‌টি ব‌্যাপক ভ‌ূ‌মিকা রে‌খেছে।

জানা গে‌ছে, ঈদ শে‌ষে উত্ত‌রের মানুষজন কর্মস্থ‌লে ফির‌তে শুরু ক‌রে‌ছে। এতে মহাসড়‌কে বে‌ড়ে‌ছে যানবাহনের চাপ। ত‌বে সকাল থে‌কে বি‌কেল পর্যন্ত টাঙ্গাইলে হালকা ও ভারী বৃ‌ষ্টির কার‌ণে যানবাহন ধীরগ‌তি‌তে চলাচল ক‌রে‌ছে‌। এছাড়া ফিট‌নেস‌বিহীন যানবাহন সড়‌কে বিকল হওয়ার ঘটনাও ঘ‌টে‌ছে।

এলেঙ্গা হাইও‌য়ে পু‌লিশ ফাঁড়ির ইনচার্জ মীর মো. সাজেদুর রহমান জানান, সন্ধ‌্যার পর কম‌তে শুরু ক‌রে মহাসড়‌কে যানবাহ‌নের চাপ। এলেঙ্গা-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক একমু‌খী করায় বর্তমা‌নে স্বাভাবিক গ‌তি‌তে যানবাহন চলাচল কর‌ছে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট