,

রাসেলস ভাইপার আতঙ্ক, যা বললেন স্বাস্থ্যমন্ত্রী

news-image

বিষধর রাসেলস ভাইপার সাপের উপদ্রবে সচেতনতার লক্ষ্যে সারা দেশের সিভিল সার্জন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা, বিভাগীয় পরিচালক, মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকসহ স্বাস্থ্যকর্মীদের নানান নির্দেশনা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। স্বাস্থ্যমন্ত্রী দেশের সব হাসপাতালে পর্যাপ্ত অ্যান্টিভেনম মজুত রাখার নির্দেশ দেন। কোনো অবস্থাতেই যেন অ্যান্টিভেনমের স্টক খালি না হয়, সেদিকে খেয়াল রাখার নির্দেশনাও দেন তিনি।

আজ শনিবার (২২ জুন) সকাল ১০টায় অনলাইন প্ল্যাটফর্ম জুমে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে এসব নির্দেশনা দেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।

একইসঙ্গে দেশের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে পর্যাপ্ত পরিমাণে অ্যান্টিভেনম মজুত আছে বলেও জানান মন্ত্রী।

ডা. সামন্ত লাল সেন বলেন, ‘রাসেলস ভাইপার নিয়ে স্বাস্থ্যমন্ত্রী হিসেবে আমি জনগণকে বলব, আপনারা আতঙ্কিত হবেন না। রাসেলস ভাইপারের যে এন্টিভেনম, সেটা আমাদের হাসপাতালগুলোতে পর্যাপ্ত মজুত আছে। আমি নির্দেশ দিয়েছি, কোনো অবস্থাতেই অ্যান্টিভেনমের ঘাটতি রাখা যাবে না।’

ড. সামন্ত লাল আরও বলেন, ‘সাপের দংশনের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে রোগীকে দ্রুত ডাক্তারের কাছে নিয়ে যাওয়া। বিলম্ব না করে ডাক্তারের কাছে নিয়ে গেলে যথাযথ চিকিৎসার মাধ্যমে রোগীকে সম্পূর্ণ সুস্থ করে তোলা সম্ভব।’

স্বাস্থ্যমন্ত্রী এ বিষয়ে জনসচেতনতা তৈরি করার জন্য প্রচার-প্রচারণার ওপর জোর দিয়ে বলেন, ‘সাপের দংশনের বিষয়ে সচেতনতা খুবই জরুরি। রোগীকে হাসপাতালে আনতে যাতে দেরি না হয়, সে বিষয়ে আমাদের সবাইকে সচেতন ও উদ্বুদ্ধ করতে হবে।’

এ ছাড়াও নিজ নিজ এলাকার সংসদ সদস্যদের সঙ্গে সমন্বয় করে সিভিল সার্জন ও স্বাস্থ্য বিভাগের কর্মীদের কাজ করারও তাগিদ দেন ডা. সামন্ত লাল সেন।

সভায় স্বাস্থ্যসেবা স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. জাহাঙ্গীর আলম, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. রুবেদ আমিনসহ স্বাস্থ্য বিভাগের বিশেষজ্ঞ ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট