,

তানজিমকে শাস্তি দিয়েছে আইসিসি

news-image

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অন্যতম সেরা পারফর্মার হয়ে উঠেছেন তানজিম হাসান সাকিব। এই পেসার আলো ছড়িয়ে দলকে জিতিয়েছেন ম্যাচ।

তবে নেপালের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে আচরণবিধি ভাঙায় আইসিসির শাস্তি পেয়েছেন তিনি।  সোমবার সেন্ট ভিনসেন্টে নেপালের ইনিংসের তৃতীয় ওভারের ঘটনা এটি। ১০৭ রানের লক্ষ্য তাড়া করতে নামে নেপাল। দুর্দান্ত বোলিং করছিলেন তানজিম। এর মধ্যেই নেপাল অধিনায়ক রোহিত পোডেলের সঙ্গে কথা কাটাকাটি হয় তার।

টিভি স্ক্রিনে আগ্রাসীভাবে তানজিমকে এগিয়ে যেতে দেখা যায় রোহিতের দিকে। দুজনকে থামাতে শেষ পর্যন্ত আসতে হয় আম্পায়ারকেও। কথা কাটাকাটির সময় রোহিতের সঙ্গে অনুপযুক্ত শারীরিক স্পর্শ করেন তানজিম।

এসব অপরাধের জন্য তানজিমের ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করার কথা মঙ্গলবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় আইসিসি। তার নামের পাশে একটি ডেমেরিট পয়েন্টও যুক্ত করা হয়েছে। খেলা শেষে ম্যাচ রেফারি রিচি রিচার্ডসনের দেওয়া শাস্তি মেনে নেন তানজিম। এজন্য আর আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

নেপালের বিপক্ষে ৪ ওভারে কেবল ৭ রান দিয়ে ৪ উইকেট নেন তানজিম। এ ম্যাচ জিতে সুপার এইট নিশ্চিত করে বাংলাদেশ। তানজিম হন ম্যাচসেরাও।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট