,

তীব্র তাপপ্রবাহের মধ্যে এ বছর ৫৫০ হজযাত্রীর মৃত্যু

news-image

শেষ হয়েছে এ বছরের হজের আনুষ্ঠানিক কার্যক্রম। তীব্র তাপপ্রবাহের মধ্যেই শুরু হয় হজ। ফলে চলতি মৌসুমে অন্তত ৫৫০ হজযাত্রীর মৃত্যু হয়েছে।জানা গেছে, নিহতদের মধ্যে ৩২৩ জনই মিশরীয়, যাদের অধিকাংশই তাপপ্রবাহজনিত কারণে মারা গেছেন।

এছাড়া জর্ডানের মারা গেছেন ৬০ জন। যদিও এর আগে দেশটির ৪১ নাগরিকের মৃত্যুর কথা জানানো হয়েছিল।সংবাদমাধ্যম এএফপির হিসাব অনুযায়ী, বর্তমানে নিহতের সংখ্যা বেড়ে ৫৫০ ছাড়িয়েছে।গত বছর হজ মৌসুমে বিভিন্ন দেশের ২৪০ জন মারা যান। তাদের মধ্যে অধিকাংশই ছিল ইন্দোনেশিয়ার নাগরিক।

সৌদির জাতীয় আবহাওয়া কেন্দ্র জানায়, সোমবার মক্কার গ্রান্ড মসজিদ এলাকায় তাপমাত্রা ৫১ ডিগ্রি ছাড়িয়ে যায়।সৌদি কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী, এ বছর ১৮ লাখ মানুষ হজে অংশ নিয়েছে। যার মধ্যে ১৬ লাখই বিদেশি নাগরিক।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট