,

ভারতের কোচ হতে সাক্ষাৎকার দিলেন গম্ভীর

news-image

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ শেষেই ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সঙ্গে চুক্তি শেষ রাহুল দাব্রিড়ের। তার জায়গায় নতুন কোচ চেয়ে এরই মধ্যে বিজ্ঞপ্তি দিয়েছে বিসিসিআই। আগ্রহ প্রকাশ করে আবেদন করেছেন বিশ্বকাপ জয়ী গৌতম গম্ভীরও। বোর্ডের কাছে সাক্ষাৎকারও দিয়েছেন।

গত বুধবার বিসিসিআই-এর উপদেষ্টা অশোক মালোত্রা, যতিন প্রাণজাপে ও সুলক্ষ্মণা নায়েকের বোর্ডে সাক্ষাৎকার দিয়েছেন তিনি। ক্রিকইনফো বিষয়টি জানতে পেরেছে। তবে কোচের পদে আর কে কে আবেদন করেছেন এবং কারা সাক্ষাৎকার দিয়েছেন বা ডাক পেয়েছেন তা জানতে পারেননি।

রাহুল দ্রাবিড়ের জায়গায় ভিভিএস লক্ষ্মনের কোচ হওয়ার সম্ভবনা ছিল। কিন্তু তিনি জানিয়ে দিয়েছেন, জাতীয় দলের কোচ হতে চান না। তিনি বর্তমানে ভারতের জাতীয় ক্রিকেট একাডেমির পরিচালক। তার আগে ওই পদে ছিলেন দ্রাবিড়।

গম্ভীর সম্প্রতি আইপিএলের দল কেকেআরের মেন্টর ছিলেন। তিনি জাতীয় দলের হয়ে যেমন সব শিরোপা জিতেছেন। তেমনি কেকেআর-কে নেতৃত্ব দিয়ে আইপিএল শিরোপা জিতেছেন। এবার মেন্টর হিসেবে শিরোপা জিতেছেন। যে কারণে জাতীয় দলের কোচ হওয়ার দৌড়ে এগিয়ে যান তিনি।

গম্ভীরও সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছেন, তিনি সুযোগ আসলে ভারতের কোচ হতে চান। ১৪০ কোটি মানুষের প্রতিনিধিত্ব করা গৌরবের। ভারতের নতুন কোচ সাড়ে তিন বছরের জন্য অর্থাৎ ২০২৭ সালের বিশ্বকাপ পর্যন্ত দায়িত্ব দেওয়া হতে পারে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট