,

ফাঁকা ঢাকা, নেই চিরচেনা যানজট

news-image

নিজস্ব প্রতিবেদক : ঈদুল আজহা উপলক্ষ্যে আগেই বন্ধ হয়েছে স্কুল-কলেজ। এরপর গত বৃহস্পতিবার দিনের কর্ম দিবসের পর বন্ধ হয়েছে সরকারি ও বিভিন্ন বেসরকারি অফিস। ঈদের ছুটিতে পরিবার পরিজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করতে ইতোমধ্যে বাড়ির পথে রাজধানীর অনেক বাসিন্দা।

এতে ব্যস্ত ঢাকার রাস্তাঘাট এখন ফাঁকা। নেই চিরচেনা যানজট। আগের মতো শহরের বিভিন্ন পয়েন্টে দীর্ঘসময় দাঁড়িয়ে থাকতে হচ্ছে না। অনেকটা ফুরফুরে মেজাজে দায়িত্ব পালন করেছেন ট্রাফিক পুলিশ সদস্যরা৷

শনিবার (১৫ জুন) সকালে রাজধানীর ধানমন্ডি, সায়েন্সল্যাবরেটরি, নিউমার্কেট, নীলক্ষেত, শাহবাগ এবং কাকরাইল মোড় এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।

সকাল থেকেই এসব এলাকায় মূল সড়কগুলো ফাঁকা ছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গাড়ি কিছুটা বাড়লেও তেমন যানজট হয়নি। শুধুমাত্র সিগন্যালগুলোতে এক সড়ক থেকে অন্য সড়কে গাড়ি যাওয়ার জন্য অল্প সময়ের জন্য আটকে থাকতে হয়। তবে বাণিজ্যিক ও ব্যবসা প্রতিষ্ঠান কেন্দ্রিক এলাকাগুলোতে মানুষের উপস্থিতি বেশি হওয়ার কারণে গাড়ি চলছে কিছুটা ধীর গতিতে।

ধামরাইয়ের উদ্দেশ্যে ফুলবাড়িয়া বাস-স্ট্যান্ড থেকে ছেড়ে আসা ডি-লিংক পরিবহনের সহকারী জসিম উদ্দিন বলেন, যাত্রীর তেমন চাপ নেই। কাছাকাছি স্টপেজে মানুষজন উঠানামা করছে। অধিকাংশই ১০-২০ টাকা ভাড়ার যাত্রী। আর রাস্তাও ফাঁকা।

সায়েন্স ল্যাবরেটরি মোড়ে যাত্রীর জন্য অপেক্ষা করতে থাকা সাভার পরিবহনের চালক শরিফুল ইসলাম বলেন, সদরঘাট যাওয়ার সময় গুলিস্তান আর বাবুবাজার এলাকায় কিছুটা যানজট পোহাতে হয়েছে। এছাড়া বাকি সব রাস্তা ফাঁকাই ছিল। আর আসার সময়ও গুলিস্তানে কিছুটা যানজট ছিল। পুরো রাস্তা এখন ফাঁকা।

ঢাকার সড়কে গাড়ির চাপ কম থাকায় স্বস্তিতে দায়িত্ব পালন করছেন ট্রাফিক পুলিশের সদস্যরা। ধানমন্ডি ৩ নম্বর সড়কের কাছে দায়িত্ব পালন করা ট্রাফিক পুলিশ সার্জেন্ট মাহবুব আলম বলেন, আজকে গাড়ির চাপ নেই। সকাল থেকেই প্রাইভেটকার বা ব্যক্তিগত গাড়ির পরিমাণ অনেক কম। তবে আন্তঃজেলা বা স্বল্প দূরত্বে যেসব মিনিবাস চলাচল করত সেগুলো চলছে। ঈদের সময় স্বাভাবিকভাবেই ঢাকায় মানুষের পরিমাণ কমে যায়। ফলে সড়ক অনেকটাই ফাঁকা থাকে। তবে আমরা আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করছি। মানুষের যাতায়াতের সুবিধার্থে যে সমস্ত ব্যবস্থা নেওয়া প্রয়োজন তা করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট