,

কোপার আগে যে বার্তা দিলেন মেসি

news-image

স্পোর্টস ডেস্ক : লিওনেল মেসির নেতৃত্বে আর্জেন্টিনা এবারের কোপা আমেরিকা অভিযান শুরু করবে চলতি মাসের ২১ তারিখ। ২০২১ সালের শিরোপা জয়ের পর এবছরও আলবিলেস্তেদের লক্ষ্য শিরোপা ধরে রাখা। তবে এটি যে সহজ হবে না, তা জানেন আর্জেন্টাইন এই কিংবদন্তি। তাই সাফল‍্যের জন্য নিজেদের উজাড় করে দেওয়ার প্রতিশ্রুতি দিলেন এই মহাতারকা।

কোপা আমেরিকা শুরুর আগে নিজেদের সবশেষ প্রীতি ম‍্যাচে গুয়েতেমালাকে ৪-১ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। বাংলাদেশ সময় শনিবার ভোরে শুরু হওয়া লড়াইয়ে জোড়া গোল করেছেন মেসি ও লাউতারো মার্টিনেজ।

ম‍্যাচ শেষে আর্জেন্টিনার সংবাদমাধ‍্যম টিওয়াইসি স্পোর্টসকে জানালেন, নিজেদের উজাড় করে দিতে তারা প্রস্তুত। মেসি বলেন, ‘আমরা নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা চালিয়ে যাব। আমরা এখনও শিরোপা জিততে চাই। দিন দিন কাজটা কঠিন হবে, ম‍্যাচ কঠিনতর হবে। (কোপা আমেরিকা) আবার জেতা কঠিন হবে। তবে আবারও আমরা চেষ্টা করব।’

গুয়াতেমালার বিপক্ষে জয়ের পর নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একাধিক ছবি পোস্ট করে ক্যাপশনে মেসি লিখেছেন, ‘সবাই ঐক্যবদ্ধ।’

এর আগে ম্যাচ শেষে কোপা আমেরিকার প্রস্তুতিতে সন্তুষ্ট জানিয়ে মেসি বলেছেন, ‘এই দল প্রতিটি অনুশীলনে সেই একই রকম আকাঙ্ক্ষা নিয়ে নিজেদের উজাড় করে দিচ্ছে। প্রতিবার মাঠে নামার আগে যা বলি, সেটাই বলব, আমরা নিজেদের সর্বোচ্চটা দিয়ে খেলার চেষ্টা করব। লক্ষ্য অর্জনের জন্য আমরা চেষ্টা করে যাব।’

আগামী শুক্রবার কানাডার বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপা ধরে রাখার অভিযান শুরু করবে আর্জেন্টিনা। ‘এ’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ পেরু ও চিলি।

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না