,

বগুড়ায় ব্যাংকের সিন্দুক কেটে ২৯ লাখ টাকা লুট

news-image

বগুড়া প্রতিনিধি : বগুড়া সদর উপজেলায় আইএফআইসি ব্যাংকের একটি শাখার সিন্দুক কেটে ২৯ লাখ টাকা লুটের ঘটনা ঘটেছে। বুধবার (১২ জুন) দিবাগত রাতের কোনো একসময় মাটিডালি এলাকার ব্যাংকটির উপশাখায় এই লুটের ঘটনা ঘটে বলে ধারণা করছে পুলিশ।

বৃহস্পতিবার (১৩ জুন) দুপুরে বগুড়ার অতি‌রিক্ত পু‌লিশ সুপার (সা‌র্বিক) স্নিগ্ধ আখতার বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন।

স্থানীয় ব‌্যবসায়ী ও ব‌্যাং‌কের গ্রাহক মিরাজুল ইসলাম ব‌লেন, ব‌্যাংক‌টির এই শাখা গত তিন বছর ধ‌রে এই মা‌র্কেটে তা‌দের কার্যক্রম পরিচালনা কর‌ছে। কিন্তু দুঃ‌খের বিষয় হ‌লো এই শাখার নিরাপত্তাব‌্যবস্থা তেমন জোরদার ছি‌ল না। রা‌তের বেলা কোনো গার্ড থাক‌তো না। আজ সকা‌লে এসে জান‌তে পা‌রি রা‌তে না‌কি ব‌্যাং‌কে চু‌রি হ‌য়ে‌ছে। আর‌ও যেটা জান‌তে পারলাম তা‌দের‌ যে এলা‌র্মিং সি‌স্টেম সে‌টিও না‌কি গতকাল বন্ধ ছি‌ল।

অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আখতার বলেন, চুরির খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। এখানে ব্যাংকের ভেতরে সিসি ক্যামেরা রয়েছে। আমরা সেগুলো পর্যবেক্ষণ করছি। ব্যাংক কর্মকর্তারা আমাদের জানিয়েছেন তাদের এখানে গচ্ছিত ২৯ লাখ টাকা চুরি হয়েছে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট