,

সড়কে যানবাহন থামানো মানেই চাঁদাবাজি নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, সড়ক-মহাসড়কে বিভিন্ন সময় যানবাহন থামানো হয় অবৈধ জিনিসপত্র, ফিটনেস সনদ বা যান্ত্রিক ত্রুটি আছে কিনা এসব পরীক্ষার জন্য। এটি চাঁদাবাজি নয়। মঙ্গলবার রাজধানীর রাজারবাগে পুলিশ অডিটরিয়ামে হাইওয়ে পুলিশের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা কখনোই চাঁদাবাজি বরদাশত করি না। যারা বলছেন, সড়কে চাঁদাবাজি হয়, তাদের বলব আমাদের কাছে তালিকা দিন। সেই তালিকা অনুযায়ী ব্যবস্থা নেব। চাঁদাবাজি নিয়ন্ত্রণে হাইওয়ে পুলিশ কাজ করছে। আমাদের রাজনীতিবিদরাও এ বিষয়ে সতর্ক রয়েছেন।

পুলিশের মানসিক স্বাস্থ্য পরীক্ষার বিষয়ে তিনি বলেন, পুলিশের প্রশিক্ষণের সময় তাদের মানসিকভাবে নানা ধরনের পরীক্ষা নেওয়া হয়। মেন্টাল স্টেজের জন্য তাদের একটি কোর্স থাকে, সেটি সম্পূর্ণ করানো হয়। এ ছাড়াও বিভিন্ন সেমিনারে মানসিক সমস্যা নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

এর আগে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি মো. শাহাবুদ্দিন খান। বিশেষ অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বেনজীর আহমদ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব জাহাংগীর আলম। উপস্থিত ছিলেন অতিরিক্ত আইজিপি (প্রশাসন) কামরুল আহসান, বিশেষ শাখার (এসবি) প্রধান অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলাম প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, হাইওয়ে পুলিশের তৎপরতার ফলে ঈদুল ফিতরে ঘরমুখো মানুষের যাত্রা স্বস্তিদায়ক হয়েছে। ঈদুল আজহায়ও মানুষ নির্বিঘ্নে তাদের গন্তব্যে পৌঁছতে পারবেন। সড়কে নিরাপত্তা দেওয়ার পাশাপাশি মাদক পরিবহন বন্ধে কাজ করতে হাইওয়ে পুলিশকে নির্দেশনা দেন তিনি।

সভাপতির বক্তব্যে আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া পশুবাহী গাড়ি থামানো যাবে না বলে পুলিশের সব ইউনিটকে ইতোমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে।

অনুষ্ঠানের শুরুতে হাইওয়ে পুলিশের সার্বিক কার্যক্রমের ওপর একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। পরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি কেক কাটা হয়।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট