আজকের ম্যাচে যেমন হবে বাংলাদেশের একাদশ
স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কার বিপক্ষে জয় দিয়ে বিশ্বকাপে শুভসূচনা করেছে বাংলাদেশ। গ্রুপ পর্বে দ্বিতীয় ম্যাচে আজ বাংলাদেশের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। নিউইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে বাংলাদেশ সময় আজ রাত ৮টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচ।
এ ম্যাচে বাংলাদেশের একাদশ কেমন হবে তা নিয়ে আছে জল্পনা। শরিফুল ইসলামের ফেরা নিয়েও আছে ধোঁয়াশা। ম্যাচের আগেরদিন অনুশীলনে দেখা গেছে শরিফুলকে বোলিং করতে। বোলিংয়ে তাকে বেশ স্বাচ্ছন্দেই দেখা গেছে। টিম ম্যানেজমেন্টের সদস্যরা বাঁহাতি পেসারকে উৎসাহিত করেছেন। তবে আজ রাতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শরীফুল খেলবেন কিনা এখনও নিশ্চিত নয়।
এদিকে লঙ্কানদের বিপক্ষে শূন্য রানের রেকর্ড গড়ার পরও টাইগারদের একাদশে থাকতে পারেন সৌম্য সরকার। কারণ ম্যাচ জিতলে সাধারণত একাদশ পরিবর্তন করে না বাংলাদেশ। সেই হিসেবে অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামতে পারে টাইগাররা।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, লিটন কুমার দাস (উইকেটকিপার), নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।











