,

বেনজীরের স্ত্রী ও দুই মেয়েক ফের দুদকে তলব

news-image

নিজস্ব প্রতিবেদক : পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের স্ত্রী ও দুই মেয়েকে আগামী ২৪ জুন জিজ্ঞাসাবাদের জন্য ফের তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাদের আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে দুদকের পক্ষ থেকে ওই সময় দেওয়া হয়েছে।

দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে রোববার বিকেলে তাদের আইনজীবী দুদকে হাজির হয়ে এ আবেদন করেন। আবেদনে দুদকের কাছে ১৫ দিন সময় চাওয়া হয়। আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের আবারও তলব করে কমিশন।

জানা গেছে, গত ২৮ মে বেনজীর, তার স্ত্রী ও দুই মেয়েকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে। দুদকের পাঠানো নোটিশে বেনজীরকে ৬ জুন এবং তার স্ত্রী ও সন্তানদের ৯ জুন দুদকে হাজির হয়ে বক্তব্য দিতে বলা হয়েছিল। ইতোমধ্যে বেনজীরের আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আগামী ২৩ জুন তলব করা হয়েছে।

সম্প্রতি বেনজীর ও তার স্ত্রী-সন্তানদের নামে গোপালগঞ্জ, মাদারীপুর, ঢাকাসহ কয়েকটি জেলায় ৬২৭ বিঘা জমি, ঢাকার গুলশানে ৪টি ফ্ল্যাট, ৩৩টি ব্যাংক হিসাব, ১৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ৩টি বিও হিসাব এবং ৩০ লাখ টাকার সঞ্চয়পত্রের সন্ধান পেয়েছে দুদক। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২৩ ও ২৬ মে পৃথক দুটি আদেশে এসব সম্পদ জব্দ করা নির্দেশ দিয়েছেন আদালত।

এদিকে ইতোমধ্যে বেনজীর ও তার স্ত্রী-সন্তানদের জব্দ করা সম্পত্তি দেখভালে প্রশাসক নিয়োগ করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না