শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

দাম বাড়ছে কোমল পানীয়ের

news-image

২০২৩-২৪ অর্থবছরের জাতীয় বাজেটে সব ধরনের কোমল পানির দাম বাড়ছে। বাজেটে এনার্জি ড্রিংকস ও কার্বোনেটেড বেভারেজের টার্নওভার কর ০.৬% থেকে বাড়িয়ে ৩% করা হচ্ছে। একই সঙ্গে বাড়ানো হচ্ছে ভ্যাট।

একই সঙ্গে খরচ বাড়ছে ইন্টানেটের। মোবাইল ইন্টারনেটের ওপর গ্রাহকদের ১৫% ভ্যাট এবং ১৫% সম্পূরক শুল্ক দিতে হত। এখন তা আরও ৫% বাড়ানো হয়েছে।

এর সঙ্গে ভোক্তাদের ১% সারচার্জ দিতে হবে। নতুন করে সম্পূরক শুল্ক ৫% বাড়ানোয় একজন গ্রাহক এখন ১০০ টাকার রিচার্জ করলে ভ্যাট ও সম্পূরক শুল্ক কেটে নেওয়ার পর ৬৯.৩৫ টাকার কথা বলতে পারবেন।

আগে ১০০ টাকা রিচার্জ করলে গ্রাহকরা ৭৩ টাকার কথা বলতে পারতেন। অর্থাৎ ১০০ টাকা রিচার্জে আগের চেয়ে ৩.৬৫ টাকার কথা কম বলতে পারবেন গ্রাহকরা।

এর আগে প্রস্তাবিত এ বাজেট অনুমোদন করেছে মন্ত্রিসভা। বিশেষ বৈঠকে বাজেট প্রস্তাব অনুমোদন হয়। এ বাজেটের প্রতিপাদ্য ‘সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকার।’

দুপুর ১২টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ বৈঠক শুরু হয়। অনুমোদিত এ বাজেট দেশের ৫৩তম, আওয়ামী লীগ সরকারের ২৫তম এবং এ অর্থমন্ত্রীর প্রথম বাজেট।

অর্থ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা থাকছে ৫ লাখ ৪১ হাজার কোটি টাকা। বাকি ২ লাখ ৫৬ হাজার কোটি টাকা ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা থাকবে। ২ লাখ ৬৫ হাজার কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ইতোমধ্যে অনুমোদন দেওয়া হয়েছে।

অর্থ মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে- অর্থ বিভাগের ওয়েবসাইট www.mof.gov.bd এবং জাতীয় রাজস্ব বোর্ডের ওয়েবসাইট www.nbr.gov.bd- এ বাজেটের সব তথ্যাদি ও গুরুত্বপূর্ণ দলিল যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান পড়তে পারবেন এবং ডাউনলোডও করা যাবে। এ ছাড়া দেশ ও দেশের বাইরে থেকে [email protected]–এ ইমেইলের মাধ্যমে বাজেট সম্পর্কে মতামত ও সুপারিশ পাঠাতে পারবেন।