,

নীতিশ-নাইডুর কাছ থেকে লিখিত সমর্থন পেলেন মোদী, শপথ শনিবার

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে নতুন সরকার গঠন করতে চলেছে বিজেপির নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক জোট (এনডিএ)। আগামী শনিবার টানা তৃতীয় মেয়াদের প্রধানমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করবেন নরেন্দ্র মোদী। বুধবার (৫ জুন) সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

এর আগে, নির্বাচনের ফলাফল পর্যালোচনার জন্য বুধবার বিকেলে নরেন্দ্র মোদীর দিল্লির বাসভবনে বৈঠকে বসেন এনডিএ নেতারা। বৈঠকে সর্বসম্মতিক্রমে জোটের প্রধান নির্বাচিত হন মোদী।

পরে বিজেপিসহ জোটের শরিক দলগুলোর একটি প্রতিনিধি দল সরকার গঠনের দাবি নিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করতে যায়।

সেই প্রতিনিধি দলে ছিলেন আলোচিত দুই নেতা তেলেগু দেশম পার্টির (টিডিপি) প্রধান চন্দ্রবাবু নাইডু এবং জনতা দল ইউনাইটেডের (জেডিইউ) নীতিশ কুমার। দল দুটি এবার ২৮টি আসনে জিতেছে, যা জোট সরকার গঠনের জন্য বিজেপির কাছে আবশ্যক হয়ে দাঁড়িয়েছে।

অন্ধ্র প্রদেশে নাইডুর টিডিপি জিতেছে ১৬টি আসনে এবং বিহারে নীতিশ কুমারের জেডিইউ জয় পেয়েছে ১২টি আসনে। এবারের নির্বাচনে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় (২৪০ আসন) সরকার গঠনের জন্য প্রথমবারের মতো শরিকদের ওপর নির্ভরশীল হয়ে পড়েছেন মোদী।

এর মধ্যেই গুঞ্জন শুরু হয়, নীতিশ ও নাইডুর সঙ্গে যোগাযোগ করতে পারে কংগ্রেসের নেতৃত্বাধীন বিরোধী জোট ইন্ডিয়া। এবার সর্বমোট ২৩২টি আসনে জয় পাওয়ায় তারাও সরকার গঠনের সুযোগ খুঁজছিল।

কিন্তু এ বিষয়ে আর ঝুঁকি নেননি নরেন্দ্র মোদী। বুধবার নিজের বাসভবনে অনুষ্ঠিত বৈঠকে নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু উভয়ের কাছ থেকেই লিখিত সমর্থন পেয়েছেন তিনি।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট