,

শান্ত ভালো অধিনায়ক, ওকে সময় দিতে হবে: রিয়াদ

news-image

ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশ জাতীয় দলের অভিজ্ঞ ক্রিকেটার ও সাবেক অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের মতে, অধিনায়ক হিসেবে নাজমুল শান্ত খুব ভালো। তিনি ম্যাচ বোঝেন, টেম্পারমেন্ট ভালো। এখন তাকে বাকি ক্রিকেটারদের সমর্থন দিতে হবে ও সহায়তা করতে হবে।

বিসিবির ভিডিও বার্তায় রিয়াদ বলেন, ‘সে খুব ভালো নেতা, ভালো অধিনায়ক। ওর গেম সেন্স, টেম্পারমেন্ট খুব ভালো। অল্প কিছু দিন ওকে অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে। ওকে সময় দিতে হবে। ওর যে নেতৃত্বগুন আমি আশা করি ওর অধীনে দল ভালো করবে। বিশ্বকাপে দল হিসেবে আমরা ভালো শুরু পেলে পরবর্তীতে ভালো করবো আশা করি।’

মাহমুদউল্লাহ রিয়াদ ২০২২ সালের টি-২০ বিশ্বকাপে ছিলেন না। এমনকি ভারতে গত বছরের শেষে অনুষ্ঠিত পঞ্চাশ ওভারের বিশ্বকাপেও অনিশ্চিত ছিলেন তিনি। যদিও আসরে দলের হয়ে একমাত্র সেঞ্চুরি রিয়াদের ব্যাট থেকেই এসেছে। তিনি মনে করেন, গত টি-২০ বিশ্বকাপে তার জায়গা পাওয়া উচিত ছিল। তবে এ নিয়ে আক্ষেপ নেই ডানহাতি এই ব্যাটারের।

তিনি বলেন, ‘জাতীয় দলকে প্রতিনিধিত্ব করা সব সময় বিশেষ কিছু। আমার ক্যারিয়ার জুড়ে কম-বেশি স্ট্রাগল ছিল। আমি আল্লাহর ওপর বিশ্বাস করি, আল্লাহ সেরা পরিকল্পনাকারী। গত টি-২০ বিশ্বকাপে ছিলাম না, খারাপ লেগেছে। মনে হয়েছিল- দলে থাকতে পারতাম। যদিও ওটার জন্য কোন আক্ষেপ নেই। দলের জন্য সামর্থ্য, অভিজ্ঞতা সবটা নিঙড়ে দিতে চাই।’

বাংলাদেশ আগামী ৮ জুন ভোরে শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্বকাপ যাত্রা শুরু করবে। রিয়াদের মতে, তারা চেষ্টার কমতি রাখছেন না। এবার দলের ভালো করারও সুযোগ আছে। ভক্তরা প্রত্যাশা নিয়ে খেলা দেখতে বসেন। তারা প্রত্যাশা পূরণে সর্বোচ্চ চেষ্টা করবেন।

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না