,

মেরা ভাই জিত গায়া, ইউসুফের জয়ে উচ্ছ্বসিত ইরফান

news-image

ভারতের লোকসভা নির্বাচনে নির্বাচিত হয়েছেন দেশটির দুই বিশ্বকাপজয়ী ক্রিকেটার। এদের একজন কীর্তি আজাদ, আরেকজন ইউসুফ পাঠান। তারা দুজনই তৃণমূল কংগ্রেস থেকে প্রার্থিতা করে বিজয়ী হয়েছেন।

মঙ্গলবার বহরমপুরে কংগ্রেসের অধীর চৌধুরীর মতো হেভিওয়েট প্রার্থীকে হারিয়েছেন ইউসুফ। এক লাখের বেশি ভোটে জিতেছেন তিনি। সেই নিয়ে ক্রীড়ামহলে চলছে উচ্ছ্বাস।

ইউসুফের জয়ে উল্লসিত ছোট ভাই ইরফান। তিনি ভোটের ফল ঘোষণার পরেই টুইট করেছেন। সেখানে ভারতের প্রাক্তন নামী অলরাউন্ডার লিখেছেন, ‘ভাই, তোমার মহৎ উদ্দেশের প্রতি শ্রদ্ধা জানাই। তুমি পোড় খাওয়া রাজনীতিবিদকে (পড়ুন অধীর চৌধুরী) হারিয়ে আলোড়ন সৃষ্টি করেছ। তোমার প্রতি মানুষ আস্থা দেখিয়েছেন। তোমার সততা ও অটল মানসিকতা পূর্ণতা পাক এবার উন্নয়নমূলক কাজে, তাতে মানুষের জীবন আরও সমৃদ্ধ হবে। মেরা ভাই জিত গায়া!’

কীর্তি আজাদ বিশ্বকাপ জিতেছেন ১৯৮৩ সালে কপিল দেবের নেতৃত্বে। এ ছাড়া মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ২০০৭ সালের টি-টোয়েন্টি এবং ২০১১ ওয়ানডে বিশ্বকাপজয়ী দলে ছিলেন ইউসুফ পাঠান। এবার তারা রাজনীতির ময়দানে নেমেও সাফল্য পেলেন।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট