শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতে নির্বাচন: এখন পর্যন্ত কোন দল কত আসনে এগিয়ে?

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে লোকসভার ৫৪৩ আসনের নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা চলছে। মঙ্গলবার সকাল সাড়ে ৮টা থেকে শুরু হওয়া ভোট গণনায় এখন পর্যন্ত সরকার গঠনের জন্য সংখ্যাগরিষ্ঠতায় এগিয়ে রয়েছে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। আর দেশটির বিরোধী দল কংগ্রেস নেতৃত্বাধীন ইনডিয়া জোটও ফলাফলে গতবারের নির্বাচনের তুলনায় বেশ চমক দেখিয়েছে।

ভারতের স্থানীয় সময় মঙ্গলবার বিকেল ৩টা পর্যন্ত প্রকাশিত ফলাফলে কোন দল কত আসনে এগিয়ে রয়েছে, চলুন জেনে নেওয়া যাক।

বিজেপি- ২৪১

তেলেগু দেশম পার্টি (টিডিপি)- ১৬

জনতা দল (ইউনাইটেড)- ১৪

লোক জনশক্তি পার্টি (রাম বিলাস)- ৫

জনতা দল- ২।

কংগ্রেস- ৯৯

সমাজবাদী পার্টি- ৩৫

তৃণমূল কংগ্রেস- ২৯

দ্রাবিড় মুনেত্রা কাজগাম (ডিএমকে)- ২১

শিবসেনা (উদ্ধব ঠাকরে)- ১০

জাতীয়তাবাদী কংগ্রেস পার্টি (শারদ পাওয়ার)- ৭

যুবজন শ্রমিক রাইঠু কংগ্রেস পার্টি (ওয়াইএসআরসিপি)- ৪

ভারতীয় কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) – (সিপিআইএম)- ৪

ভারতের ৫৪৩ আসনের লোকসভায় সরকার গঠনের জন্য কোনও দল বা জোটের ২৭২ আসনে জয় দরকার।

সূত্র: বিবিসি।