,

বাংলাদেশি পর্যটকদের সুখবর দিল ভুটান

news-image

বাংলাদেশি পর্যটকদের জন্য সুখবর দিল ভুটান। দেশটি বাংলাদে‌শি পর্যটকদের জন্য ভ্রমণ ফি কমিয়ে ১৫ ডলার করেছে। ভুটানের পর্যটন বিভাগের বরাত দিয়ে সোমবার (৩ জুন) এ তথ্য জা‌নিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

মন্ত্রণালয় জানায়, ভুটান বাংলাদেশি পর্যটকদের জন্য তাদের নীতি সংশোধন করেছে। নতুন নীতি অনুযায়ী, বাংলাদেশি পর্যটকদের টেকসই উন্নয়ন ফি (এসডিএফ) হিসেবে ১৫ মার্কিন ডলার ফি দিতে হবে। যা ভারতীয় পর্যটকদের ওপর আরোপিত ফি’র সমতুল্য। নতুন নীতিমালার আওতায় বছরে ১৫ হাজার বাংলাদেশি পর্যটক ভুটান ভ্রমণ করতে পারবেন।

২০২২ সালে টেকসই উন্নয়ন ফি (এসডিএফ) নামে পর্যটকদের জন্য ২০০ ডলার ফি আরোপ করে ভুটান সরকার। তবে গত বছর এই ফি কমিয়ে ১০০ ডলার করা হয়। বাংলাদেশি পর্যটকদেরও এ ফি দিতে হতো। তবে ভারতের পর্যটকদের জন্য এই ফি ১৫ ডলারের মতো। বাংলাদেশিদের জন্যও সে ফি কমিয়ে এখন ১৫ ডলার করা হলো।

প্রসঙ্গত, বাংলাদেশ ও ভুটানের মধ্যে বিশেষ সম্পর্ক রয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এ সম্পর্ক আরও সুসংহত হয়েছে। ভিসানীতি ২ জুন ২০২৪ থেকে কার্যকর হয়েছে।

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না