,

ইতিহাসে প্রথম নারী প্রেসিডেন্ট পেল মেক্সিকো

news-image

অনলাইন ডেস্ক : মেক্সিকোর ইতিহাসে প্রথম নারী প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ক্ষমতাসীন মোরেনা পার্টির ক্লদিয়া (৬১) শিনবাউম। তিনি ৫৮ থেকে ৬০ শতাংশ ভোট পেয়েছেন বলে জানিয়েছে দেশটির জাতীয় নির্বাচনী সংস্থা।

প্রাথমিক নির্বাচনী ফলাফল অনুযায়ী দেখা গেছে, প্রধান প্রতিদ্বন্দ্বী জোচিল গালভেজের চেয়ে ৩০ শতাংশ পয়েন্ট ও মধ্যপন্থী হর্হে আলভারেজ মেইনেজের চেয়ে ৫০ শতাংশ পয়েন্ট বেশি ভোট পেয়েছেন ক্লদিয়া। আজ সোমবার বার্তা সংস্থা এএফপি ও আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।

জাতীয় নির্বাচনে নারীদের ভোটাধিকার লাভের ৭০ বছর পর প্রথম নারী প্রেসিডেন্ট পেল দেশটি। এর আগে তিনি মেক্সিকো সিটির মেয়র ছিলেন। ক্লদিয়া একজন প্রশিক্ষণপ্রাপ্ত পরিবেশ বিজ্ঞানী।

ক্লদিয়ার জয়ে তার সমর্থকরা মারিয়াচি সঙ্গীতের তালে পতাকা উড়িয়ে নেচে-গেয়ে রাজধানী মেক্সিকো সিটির প্রধান চত্বরে উদযাপন করেছেন।

প্রাথমিক ফলের পর দেশবাসীর উদ্দেশে ক্লদিয়া বলেন, ‘আপনাদেরকে নিরাশ করব না। গণতন্ত্র দীর্ঘজীবী হোক।’ এই নির্বাচনকে ‘ঐতিহাসিক’ বলে অভিহিত করেন ক্লদিয়া।

গতকাল রোববার (২ জুন) মেক্সিকোয় প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়। নির্বাচনে নিবন্ধিত ভোটারের সংখ্যা ছিল ১০ কোটি। দেশটির মোট জনসংখ্যা ১২ কোটি ৯০ লাখ।

শিনবাউম আগামী ১ অক্টোবর ক্ষমতা গ্রহণ করবেন এবং এরপর দায়িত্ব পালন করবেন পরবর্তী ছয় বছর।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট