,

দিনশেষে একপশলা বৃষ্টিতে ভিজল রাজধানী

news-image

সারা দিন প্রচণ্ড গরম থাকলেও দিনশেষে সন্ধ্যায় স্বস্তির বৃষ্টি দেখেছে রাজধানীবাসী। এতে তপ্ত নগরীতে শীতলতা নেমে এসেছে। রোববার (২ জুন) সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর কারওয়ান বাজার, নিউমার্কেট, যাত্রাবাড়ীসহ বিভিন্ন এলাকায় এ বৃষ্টি দেখা যায়।

হঠাৎ বৃষ্টিতে জনজীবনে কিছুটা স্বস্তি মিললেও কিছুটা ভোগান্তিতে পড়েছেন ভ্রাম্যমাণ দোকানি, পথচারীরা। এ সময় বৃষ্টির কারণে বিভিন্ন এলাকায় ফুটপাতের বিক্রেতাদের দোকান গুটিয়ে নিতে দেখা যায়।

অফিস ছুটির পর গণপরিবহনের অপেক্ষায় থাকা চাকরিজীবীরা জানান, বিকেল ৬টায় অফিস শেষ হয়। এরপর সবারই মেট্রোরেল ধরার একটা চাপ থাকে। এরইমধ্যে বৃষ্টিতে কাকভেজা হয়ে গেছে সবাই।

এর আগে, রাত ১টার মধ্যে দেশের ৮ জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

পূর্বাভাসে বলা হয়েছে ময়মনসিংহ, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা এবং সিলেট জেলার ওপর দিয়ে পশ্চিম ও উত্তরপশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট