,

রাজনৈতিক বৈরিতা নিয়ে আগানো কঠিন: সিইসি

news-image

নিজস্ব প্রতিবেদক : বিরাজমান রাজনৈতিক বৈরিতা নিয়ে সামনে আগানো কঠিন বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

তিনি বলেন, ‘রাজনৈতিক দলগুলোর মধ্যে এখনও কোনো আলাপ আলোচনা আমি দেখছি না। তাদের মধ্যে বৈরিরা অত্যন্ত প্রকট। এত প্রকট বৈরিতা নিয়ে সামনে আগানো খুব কঠিন হবে বলে আমার কাছে মনে হচ্ছে। এ বৈরিতা পরিহার করে আলোচনার টেবিলে বসতে হবে।’

রবিবার (২ জুন) দুপুরে টিআইবি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন তিনি।

বর্তমান ইসির অধীনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হয়েছে। ভোটের আগে অংশগ্রহণমূলক নির্বাচনের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর মধ্যে আলাপ-আলোচনার তাগিদ এলেও শেষ পর্যন্ত তা হয়নি। গত ৭ জানুয়ারির ভোটে বিএনপি ও সমমনা দলসহ ১৬টি অংশ অংশ নেয়নি। আওয়ামী লীগসহ ২৮টি দল ভোটে ছিল।

নির্বাচন ভবনে বৈঠক শেষে সিইসি জানান, ইসির অত্যন্ত সক্ষমতা রয়েছে এমন নয়, ইসি একা কখনও সুষ্ঠু নির্বাচন করতে পারবে না। সুষ্ঠু নির্বাচনে সরকারের সদিচ্ছার পাশাপাশি রাজনৈতিক দলগুলোর সহযোগিতা দরকার।

সেইসঙ্গে সুশীল সমাজের প্রতিনিধিদেরকেও ভূমিকা পালন করতে হবে বলে উল্লেখ করেন সিইসি।

এর আগে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনারসহ অন্য নির্বাচন কমিশনারদের নিয়ে বৈঠক করেন।

এ সময় হলফনামার তথ্য প্রকাশ, হলফনামায় অসত্য তথ্য দিয়ে ব্যবস্থা নেওয়ার বিষয় নিয়ে আলোচনা করেন প্রতিনিধি দলের সদস্যরা।

টিআইবি নির্বাহী পরিচালক জানান, ৭ জানুয়ারি নিয়ে পূর্ণাঙ্গ প্রতিবেদন সম্প্রতি প্রকাশ করেছে টিআইবি। তা নিয়েও আলোচনা হয়েছে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট