,

আম্বানিকে টপকে ফের এশিয়ার শীর্ষ ধনী আদানি

news-image

অনলাইন ডেস্ক : সম্পদে ভারত তথা এশিয়ার শীর্ষ ধনী রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানিকে পেছনে ফেললেন স্বদেশি শিল্পপতি আদানি গোষ্ঠীর চেয়ারম্যান গৌতম আদানি। শনিবার স্থানীয় সন্ধ্যা ৬টা পর্যন্ত ব্লুমবার্গের বিলিয়নিয়ার ইনডেক্স অনুযায়ী- ভারতীয় এই শতকোটিপতির মোট সম্পদের পরিমাণ ১১১ বিলিয়ন মার্কিন ডলার।

এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি হওয়ার পাশাপাশি বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তির তালিকায় ১১তম স্থানে রয়েছেন তিনি। একই সময়ে মুকেশ আম্বানির সম্পদের পরিমাণ ১০৯ বিলিয়ন মার্কিন ডলার। খবর- এনডিটিভি।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, শুক্রবার আদানি গ্রুপের শেয়ারমূল্য উল্লেখযোগ্য হারে বেড়েছে। মার্কিন বিনিয়োগ বিষয়ক সংস্থা জেফারিজ আদানি গোষ্ঠীর ওপর একটি প্রতিবেদন প্রকাশ করে। সেই প্রতিবেদনে আদানি গোষ্ঠীর ব্যবসা সম্প্রসারণের বিভিন্ন পরিকল্পনা তুলে ধরা হয়। এমন খবরে শেয়ার বাজারে সাড়া ফেলে। এর ফলে প্রতিস্ঠানটির সম্পদে যুক্ত হয় ১ দশমিক ২৩ লাখ কোটি রুপি। এই কারণে মুকেশ আম্বানিকে ছাড়িয়ে যেতে পেরেছেন গৌতম আদানি।

গুজরাটকেন্দ্রিক আদানি গ্রুপ মূলত বন্দর সংক্রান্ত শিল্পের সঙ্গে যুক্ত হলেও এখন বিভিন্ন ক্ষেত্রে শাখা বিস্তার করেছে। চলতি মাসেই আদানি গোষ্ঠী ইস্পাত, পুনর্ব্যবহারযোগ্য জ্বালানিসহ অন্যান্য ক্ষেত্রে ব্যবসায়ে বিনিয়োগে মনোযোগী হয়েছে।

এদিকে আম্বানির রিলায়েন্সও গুজরাটে বড় বিনিয়োগ করতে চলেছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিজ রাজ্য গুজরাটে মোট প্রায় ছয় লাখ কোটি রুপি বিনিয়োগের জন্য সমঝোতাপত্র সই করেছে রিলায়েন্স গোষ্ঠী। ১০০ গিগাওয়াটের অপ্রচলিত বিদ্যুৎকেন্দ্র এবং হাইড্রোজেন শক্তি উৎপাদন সংক্রান্ত ব্যবস্থা গড়তে চায় তারা। এ ছাড়া সৌরবিদ্যুৎ, ব্যাটারি স্টোরেজসহ চারটি কারখানা তৈরিতেও বিপুল অর্থ বিনিয়োগ করবে রিলায়েন্স।

এর আগে ২০২১ সালের নভেম্বরে আদানির কাছে শীর্ষ ধনীর সিংহাসন হারান আম্বানি। তখনকার হিসাবে জানা যায়, আগের দু’বছরে আদানির সম্পদ বৃদ্ধির পরিমাণ ছিল প্রায় ১৮০৮ শতাংশ। একই সময়ে আম্বানির সম্পদ বাড়ে ২৫০ শতাংশের মতো।

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না