,

ঈদ যাত্রায় ট্রেনে ভোগান্তি হবে না : রেলমন্ত্রী

news-image

রাজবাড়ী প্রতিনিধি : ঈদুল আজহায় ট্রেনে চলাচলকারী মানুষের কোনো ভোগান্তি হবে না বলে আশাবাদ ব্যক্ত করেছেন রেলমন্ত্রী জিল্লুল হাকিম। তিনি বলেছেন, ‘মানুষের দোয়া ও আপনাদের সহযোগিতায় এবারের ঈদ যাত্রায় আমরা সফল হব। চেষ্টা করছি ভোগান্তি ছাড়া এবারের ঈদেও মানুষ ঘরে ফিরবে।’

শনিবার (১ জুন) দুপুরে রাজবাড়ীর পাংশা উপজেলায় কৃষি মেলা উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। রেলমন্ত্রী বলেন, ‘ট্রেন বন্ধ রেখে বাস মালিকদের সুবিধা দেব—এটা বিকৃত মানসিকতার পরিচয়। রেলকে ব‍্যবহার করে কেউ সুবিধা নেবে এটা হতে দিতে আমরা রাজি না।’

জিল্লুল হাকিম বলেন, মাঝে মাঝে ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটির কারণে দু-একটি ট্রেন বন্ধ রাখা হয়। বতর্মানে রেল সম্প্রসারণ হচ্ছে, রেলের নতুন নতুন বগি আসছে। আমরা এরই মধ্যে ভারত থেকে ২০০ বগির জন‍্য চুক্তি সম্পাদন করেছি। এ ছাড়া দক্ষিণ কোরিয়া থেকে আরো ২৬০টি বগি আসবে। এর চুক্তিও খুব তাড়াতাড়ি সম্পাদন হবে।’

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট