,

ভোট শেষে সন্ধ্যায় ধ্যান ভাঙবেন মোদি

news-image

নিউজ ডেস্ক : ভারতে সপ্তম ও শেষ দফায় ৫৭ আসনে ভোটগ্রহণের মাধ্যমে আজ শনিবার শেষ হতে চলেছে অষ্টাদশ লোকসভা নির্বাচন। সাতটি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভোট হচ্ছে শেষ দফায়। মোট প্রার্থীর সংখ্যা ৯০৭।

ভোট গ্রহণ শেষ হওয়ার পরপরই সন্ধ্যায় বিভিন্ন গণমাধ্যম বুথফেরত সমীক্ষা বা এক্সিট পোল প্রকাশ করবে। তাতে ধারণা পাওয়া যাবে, ভারতের পরবর্তী সরকার কারা গঠন করবে। তবে এ ধরনের জরিপের ফল সব সময় নির্ভরযোগ্য নাও হতে পারে।

আরও পড়ুন: আজ শেষ দফায় ভোট, সবার দৃষ্টি থাকবে বুথফেরত জরিপে

এদিকে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গত বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে কন্যাকুমারীর ‘ধ্যানমণ্ডপম’-এ ধ্যানে বসেছেন। আজ সন্ধ্যা ৬টায় ধ্যান ভাঙবেন তিনি।

ভারতীয় গণমাধ্যমের খবরে প্রকাশ, ধ্যান করার সময় তরল জাতীয় খাবার খাচ্ছেন মোদি। মৌনব্রত পালন করছেন তিনি।

মোদি ২০১৯ সালের লোকসভা ভোটের প্রচার শেষে গিয়েছিলেন কেদারনাথ। ২০১৪ সালে গিয়েছিলেন মহারাষ্ট্রের শিবাজির প্রতাপগড় দুর্গে।

গত ১৬ মার্চ ভারতের দ্বিকক্ষবিশিষ্ট সংসদের নিম্নসভা লোকসভা ভোটের সূচি প্রকাশ করে নির্বাচন কমিশন। সেই থেকে আড়াই মাসের বেশি সময় ধরে চলে নির্বাচন প্রক্রিয়া।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট