,

সরকারি চাকরিতে ৩ লাখ ৭০ হাজার পদ ফাঁকা : জনপ্রশাসনমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : সরকারি চাকরিতে ৩ লাখ ৭০ হাজার ৪৪৭টি পদ ফাঁকা রয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন। সোমবার (২৮ মে) সচিবালয়ে বাংলাদেশের সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম আয়োজিত সংলাপে মন্ত্রী এ তথ্য জানান।

জনপ্রশাসনমন্ত্রী জানান, গত ৫ বছরে ৩ লাখ ৫৮ হাজার ২৩৭ জনকে সরকার চাকরি দিয়েছে। বর্তমানে ১৯ লাখ ১৫১ জন ১৩ লাখ ৯৬ হাজার মানুষ সরকারি চাকরিতে কর্মরত আছে। আর শূন্যপদ আছে ৩ লাখ ৭০ হাজার ৪৪৭টি।

তিনি বলেন, গত ১৫ বছরে বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার মাধ্যমে ৪২ হাজার ৯ শত ৩১ জন কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয়েছে। এ ছাড়া ননক্যাডার পদে নিয়োগে দেওয়া হয়েছে ৬৯ হাজার ২৩৯ জনকে।

মন্ত্রী বলেন, বিসিএসে ১০ শতাংশ নারী কোটা বাতিলের পরেও নারীদের নিয়োগ পাওয়ার হার কমেনি। প্রতিটি বিসিএসে গড়ে ২৫ থেকে ২৯ শতাংশ পর্যন্ত নারী কর্মকর্তা রয়েছেন। তাই নারীরা সরকারি চাকরিতে কম নিয়োগ পাচ্ছে গণমাধ্যমের এমন খবর সঠিক নয়। ৫৮ মন্ত্রণালয়ের মধ্যে ১১ জন নারী সচিব, জেলা প্রশাসক সাতজন, ইউএনও ১৪১ জন এবং এসিল্যান্ড হিসেবে ১৮১ জন নারী কর্মরত আছেন। ৩৫তম বিসিএসে নারীর সংখ্যা ২৭ দশমিক ৯৫, ৪০তম বিসিএসে ২৬ দশমিক ০৩, ৪১তম বিসিএসে ২৬ দশমিক ৭১ জন নারী সুপারিশ প্রাপ্ত হয়েছে। এ ছাড়া ২৯ শতাংশ নারী সব ধরনের সরকারি চাকরিতে রয়েছে।

ফরহাদ হোসেন বলেন, মেধাবী কাজের প্রতি আগ্রহী এবং কোয়ালিটি সম্পন্ন কর্মকর্তাদেরই পদোন্নতি দেওয়া হয়। এ বিষয়ে মন্ত্রণালয় খুবই সতর্ক। এ ছাড়া জেমস সফটওয়্যার অনুযায়ী তাদের কাজের মূল্যায়ন করা হয়।

মন্ত্রী আরও বলেন, গত ৫ বছরে ১৭৮ জন কর্মকর্তার বিভিন্ন অনিয়মের (গ্রেড ১ থেকে গ্রেড ৯ পর্যন্ত) জন্য তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা করে তদন্ত করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে তাদের দোষ প্রমাণ সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হয়েছে। এমনকি ২২ জনকে গুরুদণ্ড, ৬৯ জনকে লঘুদণ্ড দেওয়া হয়েছে। আর অব্যাহতি পেয়েছে ৭৭ জন।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট