,

আম খাওয়ার পরে যেসব খাবার ভুলেও খাবেন না

news-image

লাইফস্টাইল ডেস্ক : পাকা আমের মধুর স্বাদ কে এড়িয়ে যেতে পারে? সুমিষ্ট এই ফল যেমন সুস্বাদু তেমনই পুষ্টিকর। তীব্র গরমে প্রাণ জুড়াতে আমের তুলনা হয় না। পুষ্টিকর এই ফলে থাকে প্রয়োজনীয় ভিটামিন সি, ক্যালসিয়াম, আয়রন এবং ভিটামিন বি। তাই সুস্বাস্থ্যের জন্যও আম খাওয়া উচিত। তবে আম খেলেই হবে না, এটি খাওয়ার আছে কিছু নিয়মও। যেমন আম খাওয়ার পরপরই কিছু খাবার খাওয়া যাবে না। কোনগুলো? চলুন জেনে নেওয়া যাক-

১. পানি

আম খাওয়ার পরপরই পানি পান করবেন না। কারণ আম খাওয়ার সঙ্গে সঙ্গে পানি পান করলে গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দিতে পারে। তাই আম খাওয়ার অন্তত আধা ঘণ্টা পর পানি পান করবেন। এতে সুস্থ থাকা সহজ হবে। গ্যাস্ট্রিকের সমস্যা থেকে দূরে থাকা সম্ভব হবে।

২. করলা

ধরুন, আম খাওয়ার কিছুক্ষণ পরই ভাত খেতে বসলেন। আর ভাতের সঙ্গে আছে করলা ভাজি। তখন কী করবেন? এসময় করলা একদমই খাওয়া চলবে না। কারণ বিশেষজ্ঞরা বলছেন, আম খাওয়ার পরপরই যদি আপনি করলা খান তাহলে দেখা দিতে পারে বমি কিংবা বমি বমি ভাব। তাই সুস্থ থাকার জন্য আম খাওয়ার পর করলা খাওয়া এড়িয়ে যেতে হবে।

৩. দই

পুষ্টিবিদদের মতে, আম খাওয়ার পর দই খাওয়া মোটেই উচিত নয়। অনেকেই না জেনে এই দুই খাবার একসঙ্গে খেয়ে থাকেন। কিন্তু এমনটা করা যাবে না। কারণ আম খাওয়ার পর দই খেলে শরীরে শর্করার ভাগ অনেকটা বেড়ে যেতে পারে। যে কারণে নষ্ট হয় শরীরের ভারসাম্য। সেইসঙ্গে হতে পারে বিষক্রিয়াও। তাই আম খাওয়ার পর দই খাওয়া এড়িয়ে চলুন।

৪. মসলাদার খাবার

আম খাওয়ার পরপরই তেল-মসলাযুক্ত খাবার এড়িয়ে যাবেন। কারণ আম খাওয়ার পর এ ধরনের খাবার খেলে দেখা দিতে পারে সমস্যা এবং কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা। এছাড়া অতিরিক্ত মসলাদার খাবার আমাদের ত্বকের জন্যও ক্ষতিকর। তাই সুস্থ ও সুন্দর থাকার জন্য এ ধরনের খাবার এড়িয়ে যাওয়াই উত্তম।

৫. কোল্ড ড্রিংকস

কোল্ড ড্রিংক খাওয়া এমনিতেই স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আর যদি তা আম খাওয়ার পরপরই খান তবে আরও বেশি ক্ষতির কারণ হতে পারে। কারণ কোল্ড ড্রিংকস খেলে তা শরীরে শর্করার মাত্রা বাড়িয়ে দেয় অনেকটাই। তাই আম খাওয়ার পর এই পানীয় এড়িয়ে যেতে হবে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট