,

কলকাতার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে হায়দরাবাদ

news-image

স্পোর্টস ডেস্ক : আইপিএলের ফাইনালে মুখোমুুখি কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) ও সানরাইজার্স হায়দরাবাদ। কার হাতে উঠবে শিরোপা? কলকাতার তৃতীয় নাকি হায়দরাবাদের দ্বিতীয়? এসব প্রশ্নের জবাব দিতে যথাসময়ে টস করতে নেমেছেন দুই দলের অধিনায়ক।

আজ রোববার চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে টসভাগ্য সহায় হয়েছে হায়দারাবাদের। টস জিতে অনুমিতভাবেই ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন হায়দরাবাদের অধিনায়ক প্যাট কামিন্স। যে কারণে আগে বোলিং করবে শ্রেয়াস আয়ারের কলকাতা।

কলকাতা আজ মাঠে নেমেছে তৃতীয় শিরোপার খোঁজে। এর আগে ২০১২ এবং ২০১৪ সালে চ্যাম্পিয়ন হয়েছিল দলটি। এরপর ৯টি আসর গেলেও আর শিরোপা জিততে পারেনি তারা। যদিও ২০২১ সালের আসরে ফাইনালে উঠেছিল কলকাতা। সে আসরে কেকেআরকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় চেন্নাই সুপার কিংস।

অপরদিকে হায়দরাবাদ এর আগে একবার শিরোপা জিতেছে। ২০১৬ সালের সে আসরে মোস্তাফিজুর রহমানের দুর্দান্ত পারফরম্যান্স এখনো মনে রেখেছে ক্রিকেট বিশ্ব। সেবার আইপিএলের ইতিহাসে একমাত্র বিদেশি খেলোয়াড় হিসেবে সেরা উদীয়মানের পুরস্কার জেতেন মোস্তাফিজ। সেই দলটি এরপর আর শিরোপার দেখা পায়নি। অবশেষে দ্বিতীয় শিরোপার সামনে হায়দরাবাদ।

সানরাইজার্স হায়দরাবাদ একাদশ
ট্র্যাভিস হেড, অভিষেক শর্মা, রাহুল ত্রিপাতি, এইডেন মার্করাম, নিতিশ রেডি, হেনরিখ ক্লাসেন (উইকেটরক্ষক), শাহবাজ আহমেদ, প্যাট কামিন্স (অধিনায়ক), ভুবনেশ্বর কুমার, জয়দেব উনাদখত, টি নটরাজন।

কলকাতা নাইট রাইডার্স একাদশ
রহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), সুনিল নারিন, ভ্যাঙ্কতেশ আয়ার, শ্রেয়াস আয়ার (অধিনায়ক), রিংকু সিং, আন্দ্রে রাসেল, রমনদীপ সিং, মিচেল স্টার্ক, বৈভব অরোরা, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট