,

মিতব্যয়ী বোলিংয়ে ইতিহাস গড়লেন রিশাদ

news-image

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেটে লেগ স্পিনার যেন হ্যালির ধুমকেতু! দেশের ক্রিকেটে এখনও পর্যন্ত কোনো রিস্ট স্পিনার জাতীয় দলে লম্বা সময় খেলতে পারেননি। এমনকি ঘরোয়া ক্রিকেটেও লেগ স্পিনার খুব একটা দেখা যায় না। একজন লেগ স্পিনারের খোঁজেই রিশাদ হোসেনের ওপর বিনিয়োগ করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)!

এই তরুণ লেগি বছর খানেক আগে ঘরোয়া ক্রিকেটেও নিয়মিত ম্যাচ পেতেন না। তবে চন্ডিকা হাথুরুসিংহের বিশেষ নজরের কারণে জাতীয় দলে সুযোগ মেলে তার। গত কয়েক মাস ধরে নিয়মিত ম্যাচ খেলছেন লাল-সবুজের জার্সিতে। এই সময়ে তার পারফরম্যান্স আহামরি না হলেও দলে নিয়মিত সুযোগ দিচ্ছে টিম ম্যানেজমেন্ট।

এতদিন তার ওপর যে আস্থা রেখেছে টিম ম্যানেজমেন্ট সেটার প্রতিদান দিতে শুরু করেছেন রিশাদ। গতকাল যুক্তরাষ্ট্রের বিপক্ষে দুর্দান্ত বোলিং করেছেন। নিজের কোটার ৪ ওভারে ৭ রানের বিনিময়ে শিকার করেছেন এক উইকেট। এমন মিথব্যয়ী বোলিংয়ে একটা রেকর্ডও গড়েছেন তিনি।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে এক ম্যাচে সবচেয়ে কম রান দেওয়ার রেকর্ড গড়লেন রিশাদ। এতদিন রেকর্ডটি ছিল মাহমুদউল্লাহর। মিরপুরে ২০১৪ সালের বিশ্বকাপে ৪ ওভারে এক মেডেনসহ ৮ রানে ১ উইকেট নিয়েছিলেন তিনি।

গতকালকের ম্যাচে সব মিলিয়ে ১৭টি ডট বল করেন রিশাদ। বাকি ৭ বল থেকে একটি করে সিঙ্গেল নেন যুক্তরাষ্ট্রের ব্যাটাররা। নিজের করা চার ওভারে কোনো বাউন্ডারি নিতে দেননি রিশাদ।

পাওয়ার প্লে শেষে সপ্তম ওভারে প্রথমবার বোলিংয়ে আসেন রিশাদ। প্রথম ওভারে দেন ২ রান। পরের ওভার করেন মেডেন। এরপর ১৩তম ওভারে আক্রমণে এসে দ্বিতীয় বলে মিলিন্দ কুমারকে সাজঘরে ফেরান এই লেগি। এ সময় তিন ওভার মিলিয়ে টানা ১৩টি ডট বল করেন রিশাদ। তার শেষ ওভার থেকে ৩ রান নিতে পারেন কোরি অ্যান্ডারসন ও শ্যাডলি ফন স্কালকয়েক।

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না