,

দক্ষতায় নয়, মানসিকতায় সমস্যা দেখছেন শান্ত

news-image

স্পোর্টস ডেস্ক : যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচে ৬ রানে হেরেছে বাংলাদেশ। স্বাগতিকদের দেওয়া ১৪৫ রান করতে পারেননি নাজমুল শান্ত-সাকিবরা। দলের হয়ে শান্ত ৩৪ বলে ৩৬, হৃদয় সাকিব ২১ বলে ২৫ ও সাকিব ২৩ বলে ৩০ রানের ইনিংস খেললেও স্লগে মাহমুদউল্লাহ, জাকের আলী ব্যর্থ হওয়ায় হেরেছে বাংলাদেশ।

ম্যাচ শেষে দলের অধিনায়ক নাজমুল শান্ত জানিয়েছেন, তাদের দক্ষতায় কোন সমস্যা নেই। তারা আসলে মানসিক সমস্যায় ভুগছেন। এখান থেকে তাদের ফিরে আসতে হবে বলেও মন্তব্য করেছেন বাঁ-হাতি এই টপ অর্ডার ব্যাটার।

শান্ত বলেন, ‘খুবই হতাশ। আমরা মাঝের ওভারে দ্রুত কিছু উইকেট হারিয়ে ফেলেছি। যে কারণে ম্যাচটা আমাদের হারতে হয়েছে। আমরা ভালো খেলতে পারনি। তবে পরের ম্যাচে ভালো পরিকল্পনা নিয়ে আমাদের ঘুরে দাঁড়ানোর সুযোগ আছে। আমাদের মানসিকতায় পরিবর্তন আনতে হবে, দক্ষতায় কোন সমস্যা নেই।’

বাংলাদেশের বিপক্ষে এই সিরিজ জয় বিশ্বকাপে আত্মবিশ্বাস দেবে বলে মনে করেন যুক্তরাষ্ট্রের অধিনায়ক মোনাঙ্ক প্যাটেল, ‘আমরা ১০ রান কম করেছিলাম। বোলাররা লড়াইয়ের অসাধারণ মানসিকতা দেখিয়েছে। পাওয়ার প্লে এবং শেষ ৫ ওভারে তারা যেভাবে বোলিং করেছে গর্ব করার মতো। বিশ্বকাপে এই জয় আত্মবিশ্বাস দেবে।’

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট