,

এপ্রিলে সড়কে ঝরেছে ৭০৮ প্রাণ

news-image

নিজস্ব প্রতিবেদক : চলতি বছরের এপ্রিল মাসে সারা দেশে সড়ক দুর্ঘটনায় ৭০৮ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। একই সঙ্গে ৬৮৩টি দুর্ঘটনায় দুই হাজার ৪২৬ জন আহত হয়েছে।

বুধবার (২২ মে) যাত্রী কল্যাণ সমিতি থেকে দেওয়া এক বিবৃতিতে এসব তথ্য তুলে ধরা হয়। সংস্থাটি জাতীয়, আঞ্চলিক ও অনলাইন সংবাদপত্রে প্রকাশিত সংবাদ পর্যালোচনা করে এই প্রতিবেদন তৈরি করে।

বিবৃতিতে বলা হয়েছে, দেশের রেলপথে দুর্ঘটনায় ৪৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩৬ জন। নৌপথে ছয়টি দুর্ঘটনায় আটজন নিহত ও ১০ জন আহত হয়েছেন এবং একজন এখনো নিখোঁজ।

সংস্থাটির প্রকাশিত প্রতিবেদন বলা হয়েছ, দেশে সড়ক, নৌ ও রেলপথে ৭৩৩টি দুর্ঘটনায় ৭৬৩ জন নিহত ও দুই হাজার ৪৭২ জন আহত হয়েছেন। সেই সঙ্গে ৩০৫টি মোটরসাইকেল দুর্ঘটনায় ২৭৪ জন নিহত ও ৩২৮ জন আহত হয়েছেন। যা মোট দুর্ঘটনার ৪৪ দশমিক ৬৫ শতাংশ ও মোট নিহতের ৩৮ দশমিক ৭০ শতাংশ এবং আহতের ২৪ দশমিক ৬৬ শতাংশ।

বিভাগের হিসাব উল্লেখ করে আরও বলা হয়েছে, এপ্রিল মাসে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে। ঢাকা বিভাগে সর্বোচ্চ ১৫৫টি সড়ক দুর্ঘটনায় ১৭৯ জন নিহত ও ৩০৫ জন আহত। বরিশাল বিভাগে সর্বনিম্ন ৩৫ টি সড়ক দুর্ঘটনায় ৫৩ জন নিহত ও ৪৮ জন আহত হয়েছে।

এ ছাড়াও দুর্ঘটনায় জড়িত যানবাহনের মধ্যে ছিল ৩৪ দশমিক ৭১ শতাংশ মোটরসাইকেল, ১৫ দশমিক ৪৮ শতাংশ বাস, ১৩ দশমিক ১৫ শতাংশ ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইক, ৫ দশমিক ৯৭ শতাংশ সিএনজিচালিত অটোরিকশা, ৬ দশমিক ৭৮ শতাংশ নছিমন-করিমন-মাহিন্দ্রা-ট্রাক্টর ও লেগুনা, ৬ দশমিক ২৭ শতাংশ প্রাইভেটকার-এসইউভি-মাইক্রোবাস।

দুর্ঘটনার ধরন বিশ্লেষণে দেখা যায়, এই মাসে সংগঠিত মোট দুর্ঘটনার ৩৫ দশমিক ২৮ শতাংশ জাতীয় মহাসড়কে, ১৪ দশমিক ৭৮ শতাংশ আঞ্চলিক মহাসড়কে, ৪২ দশমিক ৪৫ শতাংশ ফিডার রোডে ঘটেছে। সূত্র : ইউএনবি

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না