শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নিপুনকে বয়কটের দাবিতে এফডিসি চত্বরে মিছিল

news-image

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে নিপুন আক্তারকে বয়কটের দাবিতে মিছিল করছেন সমিতির সদস্যরা। বুধবার (২২ মে) দুপুর ৩টা থেকে এই বিক্ষোভ মিছিল শুরু হয়।

সাধারণ শিল্পীরা স্লোগান দিচ্ছেন এফডিসি চত্বরে। বিক্ষোভে ব্যানার হাতে শিল্পীরা নিপুনের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। অন্যদিকে এফডিসি কেন্দ্রিক ১৯ সংগঠনের নেতারা জরুরি সভায় বসেছেন। সভা শেষে কী সিদ্ধান্ত হয় তা দেখার অপেক্ষায় উপস্থিত শিল্পীরা।

তবে জোর গুঞ্জন উঠেছে, সভা শেষে শিল্পী সমিতির সদস্যপদ বাতিলসহ এফডিসি থেকে নিপুনকে বয়কটের সিদ্ধান্ত আসতে পারে। এছাড়া স্টার সিনেপ্লেক্সের অনিয়মের ক্ষেত্রেও আসতে পারে চমকপ্রদ সিদ্ধান্ত।

এর আগে সাধারণ সম্পাদক পদে চিত্রনায়ক জায়েদ খানের কাছে পরাজিত হয়ে আদালতের আশ্রয় নিয়ে চেয়ার দখল করেছিলেন নিপুন। এবারও মনোয়ার হোসেন ডিপজলের বিপক্ষে পরাজয়ের পর হাইকোর্টে মামলা ঠুকে দিয়েছেন এই অভিনেত্রী, যা নিয়ে চলচ্চিত্রপাড়ায় বয়ে যাচ্ছে চাপা ক্ষোভ। সেই চাপা ক্ষোভেরই বিস্ফোরণ হয়তো হচ্ছে আজ।

এ জাতীয় আরও খবর

মার্তিনেজকে পাচ্ছে আর্জেন্টিনা

বৃষ্টিতে ঢাকায় কমল তাপমাত্রা

নেপালে বাংলাদেশের ‘ম্যাংগো ডিপ্লোমেসি’

সাবস্ক্রিপশন কিনেও খেলা দেখলেন না দর্শকরা

প্রস্তাবিত বাজেটে সন্তুষ্ট বিকেএমইএ

বাজেটে কমবে নিত্যপণ্যের দাম: স্বরাষ্ট্রমন্ত্রী

জামায়াত ও জোটকে চাপে রাখার চেষ্টা করছে সরকার: নাহিদ

কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জামায়াত আমিরের

আজ আন্তর্জাতিক শিশুশ্রম প্রতিরোধ দিবস

১ জুলাই থেকে কার্যকর হচ্ছে নবম পে-স্কেল, বেতন বাড়ছে সব গ্রেডে

দেশের ৯০% মানুষের কাছে ৫জি পৌঁছানোর লক্ষ্য সরকারের