,

আজীম এমপির লাশ মেলেনি, খুঁজছে ভারতের পুলিশ

news-image

নিউজ ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গের বিধাননগরের নিউটাউনে যে ফ্ল্যাটে সংসদ সদস্য আনোয়ারুল আজীমকে হত্যা করা হয়েছে সেখানে কোনো লাশের সন্ধান পাওয়া যায়নি। টুকরো টুকরো লাশের সন্ধান করছে ভারতের পুলিশ।

বুধবার বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশের পুলিশের উচ্চ পর্যায়ের একটি সূত্র।

সূত্র জানায়, বিধাননগরের নিউটাউনে যে ফ্ল্যাটে সংসদ সদস্য আনোয়ারুল আজীমকে হত্যা করা হয়েছে সেখান থেকে ৪টি ট্রলি ব্যাগে করে টুকরো টুকরো মরদেহ গায়েব করা হয়েছে। পুলিশ বর্তমানে সেই ব্যাগগুলোর সন্ধান করছে।

জানা যায়, কলকাতার বিধাননগরের নিউটাউনের ওই ফ্ল্যাটে মরদেহের সন্ধান না মিললেও কিছু আলামত পাওয়া গিয়েছে।

বুধবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, যে ফ্ল্যাটে এমপি আনোয়ারুল আজীমকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হয়েছিল কলকাতা পুলিশ সেখানে তার মরদেহ পায়নি। কীভাবে আজীমের হত্যাকাণ্ড ঘটানো হয়েছে, সে বিষয়ে তদন্ত চলছে।

তিনি বলেন, ঘটনাটি দুঃখজনক। যেহেতু স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। সুতরাং এটি দুই রাষ্ট্রের বিষয় নয়।

গত ১২ মে দুপুরে সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার চিকিৎসার জন্য দর্শনার গেদে বন্দর দিয়ে ভারতের কলকাতায় যান। আনার ঝিনাইদহ-৪ আসনের টানা তিনবারের সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। গত ১৫ তারিখ থেকে তিনি সকল প্রকার যোগাযোগ থেকে বিচ্ছিন্ন ছিলেন। পরে বুধবার কলকাতার নিউটাউনের একটি ফ্ল্যাট তাকে হত্যা করা হয় বলে জানা যায়।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট