রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

২৪ ঘণ্টায় প্রায় ৩০০ ফিলিস্তিনি হতাহত

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলি হামলায় গত ২৪ ঘণ্টায় প্রায় তিনশ ফিলিস্তিনি হতাহত হয়েছেন। মঙ্গলবার (২১ মে) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।

মন্ত্রণালয়টি এক বিবৃতিতে জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় ৮৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন দুইশ।

অন্যদিকে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দখলকৃত পশ্চিম তীরের জেনিন শহরে ইসরায়েলি অভিযানে এক ডাক্তার ও শিক্ষকসহ অন্তত সাতজন নিহত হয়েছেন।

গত ৭ অক্টোবরের পর অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের হামলায় ৩৫ হাজার ৬৪৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৭৯ হাজার ৮৫২ জন।

জাতিসংঘ জানিয়েছে, গত দুই সপ্তাহে নয় লাখের বেশি ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন, যা সেখানের মোট জনসংখ্যার ৪০ শতাংশ।

এর আগে লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় কমপক্ষে পাঁচজন নিহত হয়েছেন। এর মধ্যে চারজনই হিজবুল্লাহর সদস্য। স্থানীয় সময় সোমবার ওই হামলা চালানো হয়।

গাজায় সংঘাত শুরুর পর থেকে প্রায় প্রতিদিনই ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে গুলি বিনিময় ও হামলার ঘটনা ঘটছে। গত ৭ অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপরেই গাজায় পাল্টা আক্রমণ শুরু করে ইসরায়েলি বাহিনী।

এ জাতীয় আরও খবর

মারতে মারতে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় অভিযুক্ত ওসিকে প্রত্যাহার

টানা ২৯ ম্যাচে অপরাজিত মরক্কো, হারাতে পারবে তো ব্রাজিল?

৪০ বছর পর ‘নাম্বার টেন’ ছাড়া মাঠে নামবে ব্রাজিল

নবীনগরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

নবীনগর আলাউদ্দিন খাঁ কলেজে বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

কসবায় হজযাত্রীর লাগেজ হারানো কেন্দ্র করে দুই গ্রামবাসীর মাঝে সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত

বিনিয়োগে আস্থা ফেরেনি, উদ্যোগ থাকলেও সংশয়

স্বর্ণের দাম ভরিতে বেড়েছে ৬,৫৯০ টাকা

ঢাকাসহ ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস

মমেকে হাম উপসর্গে মৃত্যু ৫০

দুধ দিয়ে গোসল করে জামায়াত ত্যাগের ঘোষণা শেখ তারেকের