,

১৮২ কোটি ৪০ লাখ টাকার সয়াবিন তেল কিনবে সরকার

news-image

নিউজ ডেস্ক : সরকার স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ১ কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল কিনবে। এই তেল কেনার জন্য মোট ব্যয় ধরা হয়েছে ১৮২ কোটি ৪০ লাখ টাকা।

মঙ্গলবার (২১ মে) সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি বাণিজ্য মন্ত্রণালয়ের এ-সংক্রান্ত প্রস্তাবের অনুমোদন দিয়েছে। বৈঠক শেষে গণমাধ্যমে এ তথ্য জানিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিব মো. মাহমুদুল হোসাইন খান।

তিনি বলেন, সরকার ১ কোটি পরিবারকে যে সাপোর্ট দিচ্ছে তার আওতায় এক কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল কিনবে। এর প্রতি লিটারের দাম হবে ১৫২.৪৫ টাকা। এর পূর্বমূল্য ছিল ১৫২.৯৮ টাকা। এই তেল কিনতে মোট খরচ হবে ১৮২ কোটি ৪০ লাখ টাকা।

সচিব মাহমুদুল হোসাইন খান বলেন, এর সুপারিশকৃত দরদাতা সুপার অয়েল রিফাইনারি লিমিটেড। এটা স্থানীয়ভাবে ক্রয় করা হচ্ছে এবং বাস্তবায়নকারী সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট