,

ওপেনিংয়ে লিটন নাকি সৌম্য, যুক্তরাষ্ট্রের একাদশে কারা

news-image

স্পোর্টস ডেস্ক : ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ খেলেছে বাংলাদেশ। ওই সিরিজের শেষ ম্যাচে হেরেছে নাজমুল শান্তর দল। সহজে সিরিজ জিতলেও ব্যাটিং নিয়ে বড় দুশ্চিন্তা থেকে গেছে। যুক্তরাষ্ট্রের মাটিতে এবার স্বাগতিকদের বিপক্ষে ম্যাচ খেলবেন শান্তরা।

মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হওয়া ম্যাচের একাদশ কেমন হবে তা নিয়ে আছে প্রশ্ন। লিটন দাস রান পাননি। ওদিকে ইনজুরির কারণে সৌম্য সরকার জিম্বাবুয়ে সিরিজের শুরুতে খেলার সুযোগ পাননি। তাকে তাই পর্যাপ্ত ম্যাচ খেলার সুযোগ দেওয়া হতে পারে। আবার জিম্বাবুয়ে সিরিজ দিয়ে অভিষেক হওয়ায় তানজিদ তামিমও পর্যাপ্ত ম্যাচ পাওয়ার দাবি রাখেন।

অন্য দিকে লিটন দাসকে ফর্মে ফেরাতে টিম ম্যানেজমেন্ট সম্ভাব্য সব কিছুই করতে চায়। যে কারণে তাকেও ম্যাচ খেলার সুযোগ দেওয়া হতে পারে। ছন্দে না থাকলেও অধিনায়ক হওয়ায় একাদশে টিকে যাবেন নাজমুল শান্ত। তাসকিন আহমেদ ইনজুরিতে পড়ায় শরিফুল-মুস্তাফিজের সঙ্গে তানজিম সাকিব বা হাসান মাহমুদকে দেখা যেতে পারে।

যুক্তরাষ্ট্র সম্প্রতি কানাডার বিপক্ষে ম্যাচ খেলেছে। সিরিজের চার ম্যাচেই জয় পেয়েছে তারা। বাংলাদেশের বিপক্ষেও একইরকম একাদশ নিয়ে নামতে পারে যুক্তরাষ্ট্র। দলটির বড় ভরসার জায়গা হবেন ওপেনার মোনাঙ্ক প্যাটেল ও পেস অলরাউন্ডার কোরি অ্যান্ডারসন। কানাডার বিপক্ষে ধারাবাহিক রান করেছেন তারা।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তানজিদ তামিম, সৌম্য সরকার, নাজমুল শান্ত, তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, জাকের আলী, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানভীর ইসলাম।

যুক্তরাষ্ট্রের সম্ভাব্য একাদশ: স্টিভেন টেইলর, মোনাঙ্ক প্যাটেল, আন্দ্রিয়েস গোউস,অ্যারন জোনস, মিলিন্ড কুমার, গজনন্ড সিং, হারমিট সিং, জসদ্বীপ সিং, নসথাস কেনজিগে, সৌরভ নেত্রভালকার, শ্যাডলি ফন শালকউইক।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট