,

১৫৬ উপজেলায় ভোট আজ

news-image

অনলাইন ডেস্ক : বিক্ষিপ্ত সংঘর্ষ ও হুমকিধমকির মধ্য দিয়ে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের প্রচার রোববার মধ্যরাতে শেষ হয়েছে। আজ মঙ্গলবার (২১ মে) ১৫৬ উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলবে বিকাল ৪টা পর্যন্ত।

এর মধ্যে ২৪টি উপজেলায় ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ করা হবে। বাকিগুলোতে সরাসরি ব্যালটে ভোট নেয়া হবে।

মঙ্গলবার ভোটের সব ধরনের প্রস্তুতি গুছিয়ে এনেছে নির্বাচন কমিশন। প্রথম ধাপে ৩৬ শতাংশ ভোটারের উপস্থিতির পর দ্বিতীয় ধাপে আরও বেশি ভোটার আসবে বলে আশা করছে নির্বাচন কমিশন।

এই নির্বাচনে প্রতিনিধি বাছাইয়ে মত দেবেন তিন কোটি ৫২ লাখের বেশি ভোটার। তাই ভোটগ্রহণ ঘিরে অনেক উপজেলায় ভোটারদের মধ্যে উৎসব বিরাজ করছে। আবার কোথাও সংঘাত-সহিংসতার আশঙ্কাও রয়েছে। সেসব এলাকায় ভোটগ্রহণ ঘিরে টান-টান উত্তেজনাও রয়েছে।

নির্বাচন কমিশন জানিয়েছে, উপজেলা নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় আগের চেয়ে বেশিসংখ্যক অস্ত্রধারী পুলিশ মোতায়েন করা হচ্ছে। এ ধাপের নির্বাচনে পুলিশ, র‌্যাব, বিজিবি, কোস্ট গার্ড ও আনসারের প্রায় তিন লাখ সদস্য মোতায়েন করার সিদ্ধান্ত হয়েছে। স্থানীয় পরিস্থিতি বিবেচনায় প্রশাসনের চাহিদা অনুযায়ী ১৬টি উপজেলায় নির্দিষ্ট হারের চেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাড়তি সদস্য মোতায়েন করা হয়েছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ১২ হাজার ৩২৩টি কেন্দ্রে ভোটের দিন সকালে ব্যালট পেপার পাঠানো হবে। শুধু দুর্গম, পাহাড়ি ও চরাঞ্চল বিবেচনায় ৬৯৭ কেন্দ্রে আজ ব্যালট পাঠানো হয়েছে।

প্রথম ধাপের মতো এবারও ক্ষমতাসীন আওয়ামী লীগের কোনো আনুষ্ঠানিক প্রার্থী নেই নির্বাচনে। দলটির যে নেতারা প্রতীক পেয়েছেন, তারা কেউ নৌকা পাননি। স্বতন্ত্র হিসেবে নিজেদের পছন্দের প্রতীক বেছে নিয়েছেন তারা।

বিএনপি আগের ধাপের মতোই এবারের নির্বাচনও বর্জন করেছে। তবে দলটির অন্তত ৬৪ জন নেতা স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। তাদেরকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। সংসদে প্রধান বিরোধী দল জাতীয় পার্টিও এই নির্বাচনে প্রার্থী ঘোষণা করেনি।

ইসি জানিয়েছে, দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনে ১৮২৪ জন প্রার্থী রয়েছেন। তাদের মধ্যে চেয়ারম্যান ৬০৩, ভাইস চেয়ারম্যান ৬৯৩ এবং মহিলা ভাইস চেয়ারম্যান ৫২৮ জন রয়েছেন। নির্বাচনে ভোটার ৩ কোটি ৪২ লাখ। ভোটকেন্দ্র ১৩ হাজার ১৬টি এবং ভোটকক্ষ ৯১ হাজার ৫৮৯টি। এ নির্বাচনে ৭ জন চেয়ারম্যানসহ ২২ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ওইসব পদে ভোট হবে না।

ভোটের সার্বিক প্রস্তুতি তুলে ধরে রোববার নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেন, আমরা আশা করি আমাদের দ্বিতীয় ধাপের নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে। ছোটখাট যে সব সমস্যা হয়েছে, সেগুলো যাতে না হয়, সেজন্য প্রশাসন ও পুলিশ অত্যন্ত সতর্ক রয়েছে। দ্বিতীয় ধাপের নির্বাচন প্রথম ধাপের নির্বাচনের চেয়েও সুষ্ঠু হবে।

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না