,

এলজিইডি’র সেই প্রকৌশলীর স্ত্রীরও ৬ কোটি টাকার অবৈধ সম্পদ!

news-image

নিজস্ব প্রতিবেদক : চা বিক্রেতা, পান বিক্রেতা, মুদি দোকানদার, কাঠমিস্ত্রি, কৃষক এবং প্রবাসী শ্রমিকের কাছ থেকে প্রায় দেড় কোটি টাকার ২০৩.৫ শতাংশ জমি দান হিসেবে গ্রহণ ও মৎস্য আয়সহ মোট ৪ কোটি ২০ লাখ ৩৭ হাজার টাকার অবৈধ সম্পদের মামলায় ফেঁসেছেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অতিরিক্ত প্রধান প্রকৌশলী মজিবুর রহমান সিকদার।

গত ১৪ মে মামলা দায়ের করার ৬ দিনের মাথায় একই ধরনের অভিযোগে তার স্ত্রী কামরুন নাহারের বিরুদ্ধেও মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। স্ত্রীর বিরুদ্ধে ভুয়া রেকর্ডপত্র দেখিয়ে মৎস্য আয়সহ ৬ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

সোমবার (২০ মে) দুদকের উপপরিচালক জেসমিন আক্তার বাদী হয়ে মামলাটি দায়ের করেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলা এজাহার সূত্রে জানা যায়, জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত সম্পদকে বৈধ করার পূর্বপরিকল্পনায় মৎস্য আয়ের সমর্থনে ভুয়া রেকর্ডপত্র তৈরি করে সম্পদ বিবরণীতে ৯৪ লাখ ২৩ হাজার ৮২২ টাকা গোপনসহ কামরুন নাহারের বিরুদ্ধে ৬ কোটি ৯ লাখ ২৮ হাজার ২৭৫ টাকার সম্পদের অভিযোগ আনা হয়েছে মামলায়। দুদক আইন ২০০৪ এর ২৬(২) এবং ২৭(১) ধারায় মামলায় অভিযোগ আনা হয়েছে।

মামলার বিবরণে বলা হয়েছে, ২০২১ সালের ২৪ অক্টোবর দাখিল করা সম্পদ বিবরণীতে স্থাবর-অস্থাবর মিলিয়ে ৫ কোটি ৫৬ লাখ ২৮ হাজার ২৬ টাকার সম্পদের ঘোষণা দেন কামরুন নাহার। যার মধ্যে উল্লেখযোগ্য একটি অংশ মৎস্য থেকে আয় হিসাবে দেখানোর চেষ্টা করেছেন। অপরদিকে ২০২০-২১ করবর্ষে আয়কর নথি অনুসারে নিট সম্পদ পাওয়া যায় ৬ কোটি ৫০ লাখ ৫১ হাজার ৮৪৮ টাকা। অর্থাৎ আসামি কামরুন নাহার ৯৪ লাখ ২৩ হাজার ৮২২ টাকা সম্পদের তথ্য গোপন করেছেন।

অন্যদিকে আসামির আয়কর নথির ধারাবাহিক প্রদর্শিত আয় ৬ কোটি ৭৪ লাখ ৮ হাজার ৮১৪ টাকার মধ্যে আয়কর অধ্যাদেশের ১৯-এ ধারায় সুযোগ নেওয়াসহ অন্যান্য অব্যাখ্যায়িত বিনিয়োগসহ বৈধ উৎস ব্যতীত প্রদর্শিত আয় ৫ কোটি ৫৪ লাখ ৬৪ হাজার ২৭৫ টাকা ও রাখিমালের ব্যবসা বাবদ দাবি করা ৫৪ লাখ ৬৪ হাজার টাকাসহ মোট ৬ কোটি ৯ লাখ ২৮ হাজার ২৭৫ টাকা গ্রহণযোগ্য নয় বলে দুদক মনে করে। কারণ আসামি অবৈধ আয়কে বৈধ করার উদ্দেশ্যেই আয়কর নথি খোলার ২০ বছর পর ও দুদকের অনুসন্ধান চলমানকালীন সময়ে কালো টাকা সাদা করার সুবিধা নিয়ে অবৈধ আয়কে বৈধ করেছেন।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট