হাতে লাঠি নিয়ে অটোরিকশাচালকদের সড়ক অবরোধ
নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে অটোরিকশা বন্ধের ঘোষণার প্রতিবাদে সড়ক অবরোধ কর্মসূচি পালন করছেন চালকরা। আজ (রোববার) সকাল থেকে রাজধানীর মিরপুরের বিভিন্ন এলাকায় হাতে লাঠি নিয়ে সড়ক অবরোধ করে রেখেছেন তারা।
রোববার (১৯ মে) সকাল ১০টা থেকে অটোরিকশাচালকরা মিরপুর-১ নম্বর মিরপুর-১০ নম্বর ও আগারগাঁও এলাকায় সড়ক অবরোধ করে রেখেছেন।











