,

তাইওয়ানের পার্লামেন্টে তুমুল হাতাহাতি (ভিডিও)

news-image

আন্তর্জাতিক ডেস্ক : তাইওয়ানের পার্লামেন্টে তুমুল হাতাহাতিতে জড়িয়েছেন আইনপ্রণেতারা। শুক্রবার একটি আইনের সংস্কার নিয়ে মতবিরোধের জেরে সংঘর্ষে জড়িয়ে পড়েন তারা।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, নতুন সংস্কারের প্রস্তাবে সংসদে ভোট শুরুর আগেই সংসদের বাইরে কিছু আইনপ্রণেতা একে অপরের সঙ্গে ধাক্কাধাক্কি, চিৎকার করেন।

ঘটনার ভিডিওতে দেখা গেছে, আইনপ্রণেতারা স্পিকারের আসনের আশপাশে চড়ে বসেন। কেউ কেউ টেবিলের ওপর লাফিয়ে পড়েন এবং সহকর্মীদের টেনে মেঝেতে ফেলে দেন। কিছুক্ষণ পর পরিস্থিতি শান্ত হলেও বিকালে আবার মারামারি শুরু হয়।

সম্প্রতি তাইওয়ানের নতুন প্রেসিডেন্ট হয়েছেন লাই চিং-তে। সোমবার থেকে কাজে যোগ দেবেন তিনি। কিন্তু তার দল ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টি (ডিপিপি) পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে।

তাইওয়ানের প্রধান বিরোধী দল কুওমিনতাং (কেএমটি), ডিপিপি-র চেয়ে বেশি আসন পেয়েছে। কিন্তু তা নিজেদের সংখ্যাগরিষ্ঠতা গঠনের জন্য যথেষ্ট নয়। তাই দলটি তাইওয়ান পিপলস পার্টি (টিপিপি) এর সঙ্গে কাজ করছে।

ডিপিপি বলেছে, কেএমটি এবং টিপিপি প্রথাগত পরামর্শ প্রক্রিয়া ছাড়াই প্রস্তাবের মাধ্যমে জোর করে আদায় করার চেষ্টা করছে। একে ক্ষমতার অপব্যবহার বলে অভিহিত করেছে ডিপিপি।

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না