,

নিরাপদে যুক্তরাষ্ট্রে পৌঁছালো বাংলাদেশ দল

news-image

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপে যোগ দিতে যুক্তরাষ্ট্রে পৌঁছাছে বাংলাদেশ ক্রিকেট দল। টাইগারদের বহনকারী বিমানটি নিরাপদে যুক্তরাষ্ট্রের হস্টনের জর্জ বুশ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।

আজ শুক্রবার নিজেদের অফিসিয়াল ফেসবুক পেইজে একটি ভিডিও পোস্ট শেয়ার করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেখানে বিমান অবতরণের আগমুহূর্তটি ভিডিও করে দেওয়া হয়।

ভিডিওতে দেখা যায়, টাইগারদের বহনকারী বিমানটি অবতরণ করছে। পরে দেখা যায়, মাহমুদউল্লাহ, তাসকিন আহমেদ, তানজিদ তামিম ও লিটন দাসরা নিজেদের লাগেজসহ বিমানবন্দর পার হচ্ছেন। এরপর টিম বাসে চড়ে যাচ্ছেন হোটেলের দিকে।

এর আগে গত ১৫ মে মধ্যরাতে যুক্তরাষ্ট্রের উদ্দেশে দেশ ছাড়ে বাংলাদেশ দল। রাত ১টা ৪০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটে বিশ্বকাপযাত্রা শুরু করেন শান্ত-সাকিব-মাহমুদউল্লাহ-মোস্তাফিজরা।

বাংলাদেশ থেকে সরাসরি যুক্তরাষ্ট্র যাননি ক্রিকেটাররা। প্রথমে তারা দুবাইয়ের মাটিতে পা রাখেন। এরপর সেখান আজ যুক্তরাষ্ট্রে পৌঁছে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন ১৫ সদস্যের টাইগার স্কোয়াড।

ব্শ্বিকাপ মিশন শুরুর আগে ভারতের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ম্যাচ হবে আগামী ১ জুন নিউইয়র্কের নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে। বাংলাদেশ ও ভারতের ম্যাচ দিয়ে উদ্বোধন হবে নবনির্মিত এই স্টেডিয়ামটির।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না