শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কোপা আমেরিকায় শাকিরার গান ‘পুন্তেরিয়া’

news-image

স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপের থিম সং গেয়েছিলেন কলম্বিয়ার জনপ্রিয় সংগীতশিল্পী শাকিরা। ২০১০ সালের পর আবারও কোনো ফুটবল টুর্নামেন্টের গান গাইতে যাচ্ছেন এই শিল্পী।

আগামী ২১ জুন থেকে মাঠে গড়াবে কোপা আমেরিকার শ্রেষ্ঠত্বের লড়াই। এই টুর্নামেন্টের সকল ম্যাচ কভারেজের স্বত্ত্ব পেয়েছে টেলিভিসাইউনিভিশন টিভি নেটওয়ার্ক। কভারেজের জন্য ‘অফিসিয়াল সং’ হিসেবে থাকছে বিশ্ববিখ্যাত পপ তারকা ৪৭ বছর বয়সী শাকিরার ‘পুন্তেরিয়া’ গানটি। যেখানে তিনি গানগেয়েছেন ৩২ বছর বয়সী মার্কিন পপ তারকা কার্ডি বি’র (যার আসল নাম বেলসেলিস মারলেনিস চেফাস) সঙ্গে।

শাকিরার রেকর্ড লেবেল সনি মিউজিকের একজন মুখপাত্র জানান, ‘অনেক মিডিয়া ভুলভাবে এটি প্রচার করেছে যে, শাকিরার গানটি কোপা আমেরিকার অফিসিয়াল সং। কিন্তু গানটি কোপা আমেরিকার অফিসিয়াল সঙ্গীত নয়। তবে ম্যাচ কভারেজের অফিসিয়াল সং এটা।’

মঙ্গলবার নিউইয়র্ক সিটিতে ইউনিভিশন নেটওয়ার্ক গ্রুপের প্রেসিডেন্ট ইগনাসিও মেয়ারকে সঙ্গে নিয়ে নিজেই এই ঘোষণা দেন কলম্বিয়ার শিল্পী। তিনি বলেন, ‘এটি বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফুটবল ইভেন্ট কারণ আমরা জানি যে এই গানটি বিশ্বজুড়ে ভক্তদের জন্য এই গ্রীষ্মের সংগীত হতে চলেছে। এটি আমাদের সংস্কৃতি এবং আমাদের সংগীতের শক্তি।’

আমেরিকান র‍্যাপার কার্ডি বি’র সঙ্গে নিয়ে গাওয় গানটি মার্চে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন শাকিরা। গানটি বেছে নেয়া হয়েছে শাকিরার ‘লাস মুজেরেস ইয়া নো লোরান’ এর অ্যালবাম থেকে। গানটি কোপা আমেরিকার সং হিসেবে বেছে নেয়ার কারণ- ফুটবলে সবকিছুই লক্ষ্য, একটি পাসে, একটি শটে, একটি সেভে, গোলের মুখোমুখি হওয়া, নির্ভুলতা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

এ জাতীয় আরও খবর

মার্তিনেজকে পাচ্ছে আর্জেন্টিনা

বৃষ্টিতে ঢাকায় কমল তাপমাত্রা

নেপালে বাংলাদেশের ‘ম্যাংগো ডিপ্লোমেসি’

সাবস্ক্রিপশন কিনেও খেলা দেখলেন না দর্শকরা

প্রস্তাবিত বাজেটে সন্তুষ্ট বিকেএমইএ

বাজেটে কমবে নিত্যপণ্যের দাম: স্বরাষ্ট্রমন্ত্রী

জামায়াত ও জোটকে চাপে রাখার চেষ্টা করছে সরকার: নাহিদ

কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জামায়াত আমিরের

আজ আন্তর্জাতিক শিশুশ্রম প্রতিরোধ দিবস

১ জুলাই থেকে কার্যকর হচ্ছে নবম পে-স্কেল, বেতন বাড়ছে সব গ্রেডে

দেশের ৯০% মানুষের কাছে ৫জি পৌঁছানোর লক্ষ্য সরকারের