,

এক অভিযানেই ইসরায়েলের ১২ সেনা নিহত: হামাস

news-image

অনলাইন ডেস্ক : গাজায় আবারও হামাসের চরম প্রতিরোধ হামলায় পর্যুদস্ত হয়েছে ইসরায়েলি বাহিনী। এতে এক অভিযানেই দখলদার বাহিনীর ১২ সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি।

বুধবার গাজার উত্তরে জাবালিয়া শহর থেকে তিন কিলোমিটার দূরে জাতিসংঘের জাবালিয়া শরণার্থী ক্যাম্পে এই লড়াই হয়। এ সময় টিকতে না পেরে ইসরায়েলি সেনারা একটি ভবনের ভেতরে ঢুকে পড়ে বলে জানায় হামাস। সর্বশেষ ১২ সেনার মৃত্যু নিয়ে গাজায় হামলা শুরুর পর থেকে গত সাত মাসে নিহত ইসরায়েলি সেনার সংখ্যা দাঁড়িয়েছে ৬২৬ জনে। খবর টিআরটি ওয়ার্ল্ড ও টাইমস অব ইসরায়েলের।

হামাসের সশস্ত্র শাখা কাসেম ব্রিগেড বিবৃতিতে জানায়, জাবালিয়া ক্যাম্পে ‘জটিল অপারেশনে’ তাদের যোদ্ধারা ইয়াসিন ১০৫ শেল দিয়ে একটি ইসরায়েলি ডি৯ সামরিক বুলডোজারে হামলা চালায়। একই সঙ্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে একটি বাড়ির ভেতরে দুটি শেল নিক্ষেপ করা হয়।

বিবৃতিতে আরও বলা হয়, ‘হামলার ঘটনার পর তাদের একটি উদ্ধারকারী বাহিনী সেখানে অগ্রসর হতে চাইলে মেরকাভা ট্যাঙ্কে বিস্ফোরক যন্ত্রের সাহায্যে বিস্ফোরণ ঘটায় হামাস যোদ্ধারা। অভিযানে অন্তত ১২ ইসরায়েলি সেনা নিহত হয়েছে। এলাকাটিতে ইসরায়েলি বিমানবাহিনী ব্যাপক বোমাবর্ষণ করেছে।’

অন্যদিকে ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে দাবি করে, ট্যাঙ্কে স্বাভাবিক আগুন লেগে পাঁচ সেনা নিহত ও আহত হয়েছে আরও সাতজন। এর মধ্যে তিন সেনার অবস্থা আশঙ্কাজনক। তারা সবাই প্যারাট্রুপারস ব্রিগেডের ২০২ ব্যাটালিয়নের সদস্য। এ বিষয়ে আরও তদন্ত হবে বলে জানানো হয়েছে। একে তথাকথিত ‘ফ্রেন্ডলি ফায়ার’ হিসেবে উল্লেখ করেছে ইসরায়েলি গণমাধ্যম।

এমন পরিস্থিতিতে ইসরায়েলি বাহিনী দক্ষিণ গাজার রাফা শহরে সামরিক অভিযানে অংশ নিতে আরেকটি ব্রিগেড পাঠিয়েছে। তারা যোগ দিয়েছে কমান্ডো ব্রিগেড ১৬২তম ডিভিশনে। এই ডিভিশনের সেনারা পূর্ব রাফায় আগ্রাসন চালাচ্ছে। রাফায় আরও বেশি এলাকাজুড়ে আক্রমণ জোরদারই তাদের লক্ষ্য।

এদিকে গাজাযুদ্ধ শেষ হলে ফিলিস্তিনি ভূখণ্ডে বহুজাতিক শান্তিরক্ষী গঠনে যুক্তরাষ্ট্রের পরিকল্পনা সমর্থন করেছে মিসর, সংযুক্ত আরব আমিরাত ও মরক্কো। মার্কিন এই প্রস্তাবের উদ্দেশ্য, হামাস যাতে গাজায় আর শক্তিশালী হতে না পারে, তা নিশ্চিত করা। এই তিন দেশের দাবি, গাজাকে সুরক্ষিত করতে মার্কিন পরিকল্পনার গুরুত্ব আছে। তবে তাদের শর্ত, আন্তর্জাতিক শান্তিরক্ষী গঠনের আগে অবশ্যই ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে যুক্তরাষ্ট্রের স্বীকৃতি দিতে হবে।

তবে সৌদি আরবসহ অন্য আরব দেশগুলো শান্তিরক্ষা বাহিনীতে অংশ নেওয়ার মার্কিন প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। তারা বলছে, ইসরায়েলের জন্য অত্যধিক সহযোগিতাপূর্ণ হচ্ছে এই পদক্ষেপ।

দক্ষিণ গাজার রাফায় ইসরায়েলি আক্রমণ বন্ধে নতুন করে নেদারল্যান্ডসের হেগের আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) আপিল করতে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা। এই নিয়ে বৃহস্পতিবার বাড়তি ব্যবস্থা নেওয়ার অনুরোধ করে দেশটি। এ বিষয়ে দেশটির সামাজিক উন্নয়নমন্ত্রী লিন্ডিওয়ে জুলু বলেছেন, ‘আমরা মামলা মাঝপথে ছেড়ে দিতে পারি না।’

দক্ষিণ আফ্রিকা গাজায় গণহত্যা বন্ধে গত জানুয়ারিতে ইসরায়েলের বিরুদ্ধে আইসিজেতে মামলা করেছিল। জুলু বলেন, ‘আদালতের রায়ের পরও গাজায় আক্রমণ জোরদার করেছে ইসরায়েল।’

নতুন আপিলের উদ্দেশ্য সম্পর্কে তিনি বলেন, বিশ্বব্যাপী ফিলিস্তিনপন্থি সংহতি আন্দোলনে গতি সঞ্চার করা, যা ছাত্রবিক্ষোভ পর্যন্ত পৌঁছেছে। একই সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়কে পদক্ষেপ নিতে আরও চাপ সৃষ্টি করা।

এদিকে গতকাল জাবালিয়ায় একাধিক আবাসিক এলাকায় হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত ১০ জন নিহত হয়। এই নিয়ে গাজায় মৃতের সংখ্যা বেড়ে ৩৫ হাজার ২৭২ জনে দাঁড়িয়েছে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট