রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ডো‌নাল্ড লুর সফরে বিএনপির মাথা খারাপ হয়ে গেছে : পররাষ্ট্রমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু বাংলাদেশে ঘুরে যাওয়ার পর বিএনপি নেতাদের মাথা খারাপ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

বৃহস্পতিবার (১৬ মে) জাতীয় প্রেস ক্লাবে শেখ হাসিনার বাংলাদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত সেমিনারে এ মন্তব্য ক‌রেন মন্ত্রী।

ড. হাছান মাহমুদ বলেন, ডোনাল্ড লু বাংলাদেশ ঘুরে গেছেন। এ নিয়ে বিএনপির মাথা আরও খারাপ হয়ে গেছে। অনেক চেষ্টা করেছিলেন সাক্ষাৎ করতে। তাদের সে আশায় পানি ঢেলে বার্তা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। তারা সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে চায়।

শেখ হাসিনার প্রত্যাবর্তন দিবস নিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, শেখ হাসিনার আগমন ঠেকানোর জন্য জিয়াউর রহমান সব প্রচেষ্টা নিয়েছিলেন। তারপর শেখ হাসিনার আগমনের দিন সমাবেশ না হওয়ার জন্য সব প্রকার প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছিল। তারপরেও ১৯৮১ সালের ১৭ মে তার আগমনে জনসমুদ্র সৃষ্টি হয়।

তিনি বলেন, জিয়াউর রহমান বারবার আওয়ামী লীগকে ভাঙার চেষ্টা করেছেন। কিন্তু শেখ হাসিনা যখন ফিরে এলেন এবং দলের দায়িত্ব নিলেন তখনই সব নেতাকর্মী উচ্ছ্বাসে ফেটে পড়েন।

হাছান মাহমুদ ব‌লেন, শেখ হাসিনাকে ১৯ বার হত্যার চেষ্টা করা হয়েছে। জিয়াউর রহমান এবং এরশাদ দুজনই শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করেছেন। একবার নয় বহুবার তারা হত্যার অপচেষ্টা চালিয়েছেন। কিন্তু শেখ হাসিনা কখনোই তার লক্ষ্য ‘জনগণের অধিকার আদায়’ থেকে বিচ্যুত হননি।

পররাষ্ট্রমন্ত্রী ব‌লেন, বিএনপির ষড়যন্ত্র কাজে দেয়নি। আমি তাদের অনুরোধ করব তারা গণতন্ত্রের স্বার্থে নিজের দলকে নিশ্চিহ্ন হওয়ার হাত থেকে বাঁচাতে শক্তিশালী বিরোধী দলের ভূমিকা নেবে এবং সব নির্বাচনে অংশ নেবে।

এ জাতীয় আরও খবর

মারতে মারতে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় অভিযুক্ত ওসিকে প্রত্যাহার

টানা ২৯ ম্যাচে অপরাজিত মরক্কো, হারাতে পারবে তো ব্রাজিল?

৪০ বছর পর ‘নাম্বার টেন’ ছাড়া মাঠে নামবে ব্রাজিল

নবীনগরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

নবীনগর আলাউদ্দিন খাঁ কলেজে বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

কসবায় হজযাত্রীর লাগেজ হারানো কেন্দ্র করে দুই গ্রামবাসীর মাঝে সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত

বিনিয়োগে আস্থা ফেরেনি, উদ্যোগ থাকলেও সংশয়

স্বর্ণের দাম ভরিতে বেড়েছে ৬,৫৯০ টাকা

ঢাকাসহ ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস

মমেকে হাম উপসর্গে মৃত্যু ৫০

দুধ দিয়ে গোসল করে জামায়াত ত্যাগের ঘোষণা শেখ তারেকের