,

অন্তঃসত্ত্বা অবস্থায় কান উৎসবে ভাবনার সঙ্গে প্রিয়তি

news-image

বিনোদন ডেস্ক : ফ্রান্সের দক্ষিণ-পূর্ব অঞ্চলের শহর কানে সৈকতের তীরে বসেছে সিনেমার বর্ণিল আয়োজন ‘কান চলচ্চিত্র উৎসব’। যেখানে অংশ নিচ্ছেন হলিউড-বলিউড থেকে শুরু করে বিশ্বের নামীদামি সকল তারকারা।

তাদেরই ভিড়ে রয়েছেন বাংলাদেশি অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। এবারের ‘কান চলচ্চিত্র উৎসব’-এ বাংলাদেশ থেকে অংশ নিয়েছেন তিনি। ভাবনার সঙ্গে সেখানে আরও যোগ দিয়েছেন আয়ারল্যান্ডে বসবাকারী বাংলাদেশি মডেল মাকসুদা আকতার প্রিয়তি।

এর আগেও ‘কান চলচ্চিত্র উৎসব’-এ দেখা গেছে প্রিয়তিকে। তবে এবারের কান উৎসব তার জন্য বিশেষ হয়ে থাকছে অন্য কারণে। বর্তমানে এই মডেলের শরীর বহন করছেন আরও একটি প্রাণ। আবারও মা হচ্ছেন প্রিয়তি। অন্তঃসত্ত্বা অবস্থাতেই এবারের আয়োজনে তিনি অংশ নিয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে প্রিয়তি বললেন, ‘আয়ারল্যান্ডের রিচার্ড হ্যারিস ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের পক্ষ থেকে এবারও কানে এসেছি। সপ্তাহখানেক থাকব। এরমধ্যে বেশ কিছু ইভেন্টে অংশ নিতে হবে। আজকেই লালগালিচায় হাঁটব আমি।’

সুখবর প্রসঙ্গে তিনি বলেন, ‘হ্যাঁ, আবার মা হতে চলেছি। আশা করছি, আগস্ট মাসেই নতুন অতিথি পৃথিবীর আলো দেখবে। পেটে সন্তান ধারণ করে ফেস্টিভ্যালে অংশ নেওয়ায় এটি আমার জন্য আরও বিশেষ হয়ে গেছে।’

এর আগে ৭৪তম কান চলচ্চিত্র উৎসবে প্রিয়তির হাতে উঠেছিল টপ মডেলের অ্যাওয়ার্ড। ইনটিগ্রিটি ম্যাগাজিন আয়োজিত এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন বিশ্বের নানা প্রান্তের মডেলরা। তাদের মধ্যে সবচেয়ে ভালো পারফরম্যান্স দেখিয়ে সেরার অ্যাওয়ার্ড উঠে প্রিয়তির হাতে।

মাকসুদা আকতার প্রিয়তি; আয়ারল্যান্ডে বসবাসরত একজন বাংলাদেশি বংশোদ্ভূত মডেল, অভিনেত্রী ও পাইলট। ঢাকার মেয়ে প্রিয়তি ব্যবসায় ব্যবস্থাপনায় পড়তে আয়ারল্যান্ডে পাড়ি জমিয়েছিলেন। এরপর কর্মজীবন শুরু করেন মাইক্রোসফটে। প্রশিক্ষণ নেন বিমান চালনার। পাশাপাশি মডেলিং এখনও চালিয়ে নিচ্ছেন তিনি।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট