,

বাংলাদেশের টি–টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা

news-image

টি–টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। মঙ্গলবার (১৪ মে) দুপুরে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেনের নির্বাচক কমিটির ঘোষণা করেন।

দলে চমক বলতে তাসকিন আহমেদকে সহ–অধিনায়ক করা। তার বাইরে মোটামুটি অনুমেয় স্কোয়াডই ঘোষণা করেছে বিসিবি। তবে অনেকেই পেস বোলিং অলরাউন্ডার সাইফউদ্দিনকে দলে নেওযা হবে বলে ধারণা করলেও তাকে রাখা হয়নি।

নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। রিজার্ভ হিসেবে দলে নেওয়া হয়েছে পেসার হাসান মাহমুদ ও অলরাউন্ডার আফিফ হোসেন।

এদিকে, বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের একটি প্রস্তুতিমূলক টি–টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ দল। সেই সিরিজের জন্য আরও দুজন খেলোয়াড় নেওয়া হবে। তবে সেই দুজনের নাম ঘোষণা করা হয়নি।যুক্তরাষ্ট্রের হিউস্টনে যুক্তরাষ্ট্রের বিপক্ষে বাংলাদেশের ম্যাচগুলো ২১, ২৩ ও ২৫ মে। সব কটি ম্যাচই বাংলাদেশ সময় রাত ৯টায়।

টি–টোয়েন্টি বিশ্বকাপের বাংলাদেশ দল

নাজমুল হোসেন (অধিনায়ক), তাসকিন আহমেদ (সহ–অধিনায়ক), লিটন দাস, সৌম্য সরকার, তানজিদ হাসান, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, জাকের আলী, তানভীর ইসলাম, মেহেদী হাসান, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, তানজিম হাসান।

রিজার্ভ: হাসান মাহমুদ, আফিফ হোসেন।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট