,

ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ ৪ জন নিহত

news-image

ফরিদপুর ও ভাঙ্গা প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গায় পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন। আহতদেরকে প্রথমে ভাঙ্গা হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাদের ভাঙ্গা থেকে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আজ শনিবার সকাল ৮টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গার কৈডুবি সদরদী ও বেলা ১১টার দিকে হামেরদী নামক স্থানে পৃথক এ সড়ক দুর্ঘটনা ঘটে।

হামেরদীর দুর্ঘটনায় নিহতরা হলেন- কাশেম শিকদার (৪০) ও তার ছেলে মোরসালিন (৮) এবং তার আপন ভাই নাজমুল শিকদার (৩৭)। সবার বাড়ি গোপালগঞ্জের মোকসুদপুর উপজেলার কোয়ালদিয়া গ্রামে। অন্যদিকে, কৈডুবি সদরদীতে নিহত হন স্কুলছাত্রী শ্রাবন্তী আক্তার (১৬)। সে ভাঙ্গার খামিনারবাগ এলাকার শাহাদাত হোসেনের মেয়ে।

ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল বাকি জানান, আজ শনিবার সকালে ফরিদপুর-বরিশাল মহাসড়কে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ বেলা ১১টার সময় ভাঙ্গা থেকে মোটরসাইকেলে করে ফরিদপুর যাচ্ছিলেন ছেলেসহ দুই ভাই। পথে ভাঙ্গা উপজেলার হামিরদী নামক স্থানে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলে ছেলে মোরসালিন নিহত হন। এ সময় গুরুতর আহত হন আপন দুই ভাই কাশেম শিকদার ও নাজমুল শিকদার। পরে তাদের দুই ভাইকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাদের ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। দুপুর ১২টার দিকে চিকিৎসক তাদের দুই ভাইকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে ফরিদপুর-বরিশাল একই সড়কে সকাল ৮টার সময় ভাঙ্গা উপজেলার কৈডুবি সদরদী নামক স্থানে ব্যাটারিচালিত ইজিবাইকের সঙ্গে হানিফ পরিবহনের সংঘর্ষ হয়। সংঘর্ষে তিনজন যাত্রী গুরুতর আহত হন। আহতদের ভাঙ্গা থেকে ফরিদপুরের স্থানান্তর করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় শ্রাবন্তী নামক একজন স্কুলছাত্রী মারা যায়।

এ ব্যাপারে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আনাম বলেন, দুটি সড়ক দুর্ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট