,

জাহাজে করে হজ করার বিষয়ে উৎসাহী নয় সৌদি আরব

news-image

নিজস্ব প্রতিবেদক : সমুদ্রপথে জাহাজে করে হজ করার বিষয়ে আলোচনা করা হচ্ছে জানিয়ে ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, সৌদি সরকার বিষয়টি ‘ইনকারেজ’ করছে না।

মঙ্গলবার (৭ মে) সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সমুদ্রপথে হজযাত্রী পরিবহন করার একটি আলোচনা ছিল। এটার কোনও আপডেট আছে কিনা- সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে ধর্মমন্ত্রী বলেন, আলোচনা করছি। কিন্তু আলোচনা করলেও আমাদের চিন্তাধারাটা এমন, ডেডিকেটেড ফ্লাইটে আমরা হজযাত্রী পাঠাচ্ছি। আমরা যখন জাহাজে পাঠাবো তখন তো ডেডিকেটেড ফ্লাইট আর হবে না। কারণ সমুদ্রপথে যারা যাবে, তাদের জন্য সে জায়গায় আবার বাংলাদেশ এবং সৌদি আরব দুই অংশেই ইমিগ্রেশন হয়। সে ইমিগ্রেশন তখন তো একবার গিয়ে চট্টগ্রাম পড়বে, আবার জেদ্দাতেও পড়বে। এগুলোতো আর হবে না।

মন্ত্রী বলেন, সৌদি সরকার অনেকটা বলা চলে এটা ইনকারেজ (উৎসাহিত) করছে না। তারা বলছে এটাই (ডেডিকেটেড ফ্লাইট) সবচেয়ে ভালো।

তিনি আরও বলেন, আবার যারা চিন্তা করছে যাবে, এটাতে কিছু সংখ্যক লোক হয়তো ভ্রমণ করার চিন্তাভাবনা করছে। তবে আল্টিমেটলি কতটুকু সাকসেসফুল হতে পারবে, এটা চিন্তাভাবনা করে দেখার পর হয়তো আমাদের একটা সিদ্ধান্ত হতে পারে। এখনও কিছু বলা যাবে না।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট