,

ছোটনের দলের জয় অব্যাহত

news-image

ক্রীড়া প্রতিবেদক : জাতীয় নারী ফুটবল দলের সাবেক কোচ গোলাম রব্বানী ছোটন এখন আর্মি স্পোর্টস দলের কোচ। প্রথমবারের মতো নারী লিগে অংশ নেয়া দলটি প্রথম দুই ম্যাচই জিতেছে। সোমবার নিজেদের দ্বিতীয় ম্যাচে ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাবকে ২-০ গোলে হারিয়েছে ছোটনের দল।

ম্যাচের দুই অর্ধে একটি করে গোল করে আর্মি। ৩৩ মিনিটে নওশন জাহান ও ৮৯ মিনিটে মমিতা খাতুন একটি করে গোল করেন। ফরাশগঞ্জ ম্যাচ হারলেও ম্যাচে ভালো পারফরম্যান্সই করেছে। তবে শেষ পর্যন্ত ছোটনের দল সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে।

কমলাপুর স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে সদ্য পুষ্করণী ও সিরাজ স্মৃতির মধ্যকার ম্যাচ গোলশূন্য ড্র হয়। আর্মির কাছে হারা আতাউর রহমান ভূইয়া গতকাল ৪-০ গোলে ঢাকা রেঞ্জার্সের বিপক্ষে জিতেছে। সাগরিকার হ্যাটট্রিকের পাশাপাশি শাহেদা আক্তার রিপা এক গোল করেন। গতকাল ম্যাচটি রাত নয়টার পর শেষ হলেও বাফুফে মিডিয়া বিভাগ সেই ফলাফল প্রেরণ করেছিল মধ্যরাতে।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট