,

ঝড়ে কাকরাইলে ভেঙে পড়েছে গাছ, মোহাম্মদপুরে দেয়াল ধস

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে একসঙ্গে ঝড় ও শিলাবৃষ্টি হচ্ছে। ঝড়ে কাকরাইলে রাস্তার ওপর একটি গাছ ভেঙেছে পড়েছে। অন্যদিকে, মোহাম্মদপুরে একটি অর্ধপাকা ঘরের দেওয়াল ধসে পড়েছে। এই দুই এলাকায় ঘটনাস্থলে পৌঁছেছে ফায়ার সার্ভিসের একাধিক টিম।

রোববার (৫ মে) রাত ১০টা ৫০ মিনিটে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে এসব তথ্য জানা গেছে।

এ বিষয়ে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষে ডিউটি অফিসার রাফি আল ফারুক বলেন, ঝড়ে কাকরাইলে একটি গাছ রাস্তায় ভেঙে পড়েছে। রাত ১০টা ৫০ মিনিটের পর আমাদের কাছে এ সংবাদ সংবাদ আসে। আমাদের একটি টিম কাকরাইলে গেছে কাজ করতে।

তিনি বলেন, এছাড়া, রাজধানীর মোহাম্মদপুর এলাকায় একটি অর্ধপাকা ঘরের দেয়াল ধসে পড়েছে। সেখানেও আমাদের একটি টিম যাচ্ছে কাজ করার জন্য।

এর আগে, সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছিল, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল হয়ে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে দেশের অধিকাংশ জায়গায়ই বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হবে। আর যেসব অঞ্চলের ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, সেটিও প্রশমিত হবে।

পূর্বাভাসে আরও বলা হয়েছিল, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা, ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টিও হতে পারে।

এছাড়া, ঢাকা, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, তা অধিকাংশ জায়গায় প্রশমিত হতে পারে। ফলে সারা দেশের দিন ও রাতের তাপমাত্রা ১-৩ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে। বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলেও জানানো হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট